Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় দেড় যুগ পর পাড়া মহল্লায় নির্বাচনী উৎসব
  • যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল
  • তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে রশিদ আহমাদের প্রচারণা শুরু
  • শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু রাশেদের
  • যশোরে লাঙলের প্রচারণা শুরু
  • নেশা থেকে ফেরাতে গিয়ে নিজ কোদালের আঘাতে ছেলেকে হারালেন পিতা
  • যশোর এনসিপির বিক্ষোভ মিছিল
  • যশোরে ইসলামী চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জানুয়ারি ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এটিএম আজহারুলের কারামুক্তিতে যশোরে জামায়াতের দোয়া মাহফিল

banglarbhoreBy banglarbhoreমে ২৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের কারামুক্তিতে যশোরে শুকরানা নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা মডেল মসজিদে নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। শহর শাখা আমীর অধ্যাপক শামসুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।

অধ্যাপক গোলাম রসুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনার সরকার পরিকল্পিতভাবে আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলীসহ জামায়াতের শীর্ষ ১১ নেতাকে জুডিশিয়াল কিলিং করেছে। মিথ্যা সাক্ষী দিয়ে অন্যায়ভাবে তাদের হত্যা করা হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ছিল পৃথিবীর সেরা মিথ্যাচার। তৎকালীন বিচারকদের স্কাইপ কেলেঙ্কারি ও আদালত চত্বর থেকে আসামিপক্ষের সাক্ষী সুখ রঞ্জন বালিকে অপহরণ ঘটনার পর এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের খালাসের মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে। জামায়াত নেতৃবৃন্দের রক্তের বিনিময়ে বাংলাদেশের মাটি ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়েছে। এই রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। ন্যায়বিচার করা হয়েছে। এ জন্য আইনজীবী এবং বিচারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক এনএ নূর মামুন, পেশাজীবী থানা আমীর খন্দকার রশিদুজ্জামান রতন, শহর সেক্রেটারি ইমরান হুসাইন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় দেড় যুগ পর পাড়া মহল্লায় নির্বাচনী উৎসব

জানুয়ারি ২২, ২০২৬

যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল

জানুয়ারি ২২, ২০২৬

তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে রশিদ আহমাদের প্রচারণা শুরু

জানুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.