Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
  • খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল
  • যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল
  • কেশবপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন
  • যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডে খবির গাজীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা
  • জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি : ড. ফরিদ
  • কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত
  • মণিরামপুরে বিএনপি নেতা মফিজের সুস্থতা কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreমে ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

# প্রধান শিক্ষকের কক্ষে তালা
#বিদ্যালয়ের সভাপতির নৈতিক চরিত্র খারাপ, চান না এলাকাবাসী

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নতুন এডহক কমিটি গঠন নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এ সময় নতুন কমিটির সভাপতি মাহাবুর রহমানের বিরুদ্ধে নৈতিক চরিত্র খারাপ বলে অভিযোগ করেন এলাকাবাসী।

বুধবার বেলা ১১ টার দিকে বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় নিয়ম বহির্ভুতভাবে কমিটি গঠন ও বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা মাহাবুর রহমানকে সভাপতি করায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, সম্প্রতি উপজেলার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়। কিন্তু জেলা প্রশাসক বরাবর পাঠানো তালিকায় উপজেলা নির্বাহী অফিসারকে প্রথমে রেখে তিনজনের একটি তালিকা পাঠানো হয়। কিন্তু তালিকার ২য় নম্বরে থাকা ব্যক্তি মাহাবুর রহমানকে সভাপতি করা হয়। তিনি বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। ৫ তারিখের পর বিএনপির একটি পক্ষকে ম্যানেজ করে তিনি এই সভাপতি হয়েছেন। কয়েকজন ব্যক্তি প্রধান শিক্ষককে জিম্মি করে মাহাবুর রহমানকে সভাপতি করনোর জন্য চাপ প্রয়োগ করে।

সিদ্দিক মন্ডল নামে একজন জানান, বিদ্যালয়ের নতুন সভাপতি মাহাবুর রহমানের নৈতিক চরিত্র ভালো না। সে এই বিদ্যালয়ের সভাপতি হলে অনেক মেয়ে পড়াশোনা করতে পারবে না। বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে কিভাবে সে বিদ্যালয়ের সভাপতি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, কমিটি গঠনের জন্য এলাকার প্রায় ৬০/৭০ জন ব্যক্তি একটি কাগজে স্বাক্ষর করে ইউএনওকে সভাপতি করতে বলে যায়। কিন্তু এলাকার মোস্তাফিজুর রহমান, ছবদুল, রাজ্জাক, খলিল, মিলন এরা কয়েকজন মাহাবুর রহমানকে সভাপতি করতে আমাকে জিম্মি করে কাগজে স্বাক্ষর করিয়ে নেয়। আমি সেই কাগজই ইউএনও অফিসে জমা দিই। এরপর মে মাসের ৫ তারিখে মাহাবুর রহমানকে সভাপতি মনোনীত করে বোর্ড থেকে একটি চিঠি দেয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছেন। প্রধান শিক্ষককে বোর্ড কর্তৃপক্ষের সাথে কথা বলার জন্য বলেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.