Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় দেড় যুগ পর পাড়া মহল্লায় নির্বাচনী উৎসব
  • যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল
  • তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে রশিদ আহমাদের প্রচারণা শুরু
  • শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু রাশেদের
  • যশোরে লাঙলের প্রচারণা শুরু
  • নেশা থেকে ফেরাতে গিয়ে নিজ কোদালের আঘাতে ছেলেকে হারালেন পিতা
  • যশোর এনসিপির বিক্ষোভ মিছিল
  • যশোরে ইসলামী চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জানুয়ারি ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে বিএনপি নেতাকে চাঁদা না দেয়ায় হামলার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreমে ৩, ২০২৫Updated:মে ৩, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের কেশবপুরে ভবন নির্মাণে চাঁদা না দেয়ায় জমির মালিক ও তার পরিবার হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদ ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

জানা গেছে, কেশবপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভোগতী নরেন্দ্রপুর এলাকার মোকাম গাজী তার কেনা জমি নিয়ে প্রতিবেশী নূর ইসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই নিয়ে আদালতে মামলা হলে রায় তার পক্ষেই আসে। পরবর্তীতে তিনি পৌরসভার নকশা অনুযায়ী নির্মাণ কাজ শুরু করেন। এরপর প্রতিপক্ষ আবারও মামলা করে, তবে গত ৮ এপ্রিল সেই রায়ও মোকাম গাজীর পক্ষেই যায়। রায় পাওয়ার পর কাজ শুরু করলে প্রতিপক্ষ একটি সালিশ বৈঠকের আয়োজন করে। সেখানে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদ সক্রিয়ভাবে অংশ নেন। বৈঠক ফলপ্রসূ না হওয়ায় শেখ শহীদের অনুসারীরা তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করতে থাকে বলে অভিযোগ করেন তিনি।

গত শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের আগে শেখ শহীদ ও তার লোকজন নির্মাণাধীন ভবনে এসে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা মোকাম গাজীর ছেলে মামুনকে মারধর করেন এবং চাইনিজ কুড়াল দিয়ে হত্যার চেষ্টা চালান। কুড়াল ঠেকাতে গিয়ে মামুনের হাতে গুরুতর জখম হয় এবং তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। যেখানে তার হাতে আটটি সেলাই দেয়া হয়। মোকাম গাজী ও তার মেয়ে বাধা দিতে গেলে তারাও হামলার শিকার হন।

মোকাম গাজী জানান, তিনি বিষয়টি কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদকে জানিয়েছেন। যিনি তাকে জেলা বিএনপিতে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, আমরা জেলা বিএনপির সভাপতির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। ওরা বুলডোজার দিয়ে সব ভেঙে দিয়েছে। আমরা এলাকায় নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযুক্ত পৌর বিএনপির সম্পাদক শেখ শহিদ এই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, একটি চক্র ব্যক্তিগতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অপপ্রচার করছে। আমার দল এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না এবং আমি এসবের সাথে জড়িত না।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, এমন ঘটনার অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

কেশবপুরে বিএনপি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় দেড় যুগ পর পাড়া মহল্লায় নির্বাচনী উৎসব

জানুয়ারি ২২, ২০২৬

যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল

জানুয়ারি ২২, ২০২৬

তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে রশিদ আহমাদের প্রচারণা শুরু

জানুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.