Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার বিতরণ
  • জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা হেফাজতে নিহত বিএনপি নেতা ডাবলু
  • সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • যশোর উপশহরে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্র্ধষ চুরি, ক্ষতি অর্ধলক্ষাধিক টাকা
  • মাগুরায় খালেদা শোকসভা ও দোয়া মাহফিল
  • পুলিশের সার্জেন্ট পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • বাগআঁচড়ায় বিপুল পরিমান ভারতীয় স্মার্টফোন ও টাকাসহ সহোধর আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে যশোর জেলা প্রশাসনের নানা কর্মসূচি

banglarbhoreBy banglarbhoreজুন ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যশোরে মাসব্যাপি নানা কর্মসূচি হাতে নিয়েছে যশোরের জেলা প্রশাসন। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি যশোরে অনুষ্ঠিত হবে জুলাই স্মৃতি নাটক, কবিতা আবৃতি ও চিত্রাংকন প্রতিযোগিতা।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন ও জুলাই স্মৃতি উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এসব কর্মসূচির কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান, জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করতে আগামী ১ জুলাই থেকে বিশেষ কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, জুলাইয়ের ১ তারিখ থেকে কর্মসূচি শুরু হবে। কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে। এটি চলবে ৫ আগস্ট পর্যন্ত।

তিনি বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য জুলাইয়ে যে রকম পুরো বাংলাদেশ এক হয়েছিল, আবার সে অনুভূতিটাকে ফিরিয়ে আনা।

১ জুলাই যোহরের নামাজ শেষে মসজিদে দোয়ার আয়োজন করা হবে। এছাড়াও মন্দির, প্যাগোডা ও গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে শহিদদের স্মরণে এদিন দোয়া ও প্রার্থনা। জুলাই ক্যালেন্ডার দেওয়া হবে। জুলাই হত্যাযজ্ঞের খুনিদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির শুরু হবে; যা চলবে ১ আগস্ট পর্যন্ত। জুলাই শহীদ স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি চালু হবে। ৫ জুলাই বিভিন্ন সময়ে অবৈধ আওয়ামী সরকারের জুলুম নির্যাতন প্রচারে ৫ জুলাই পোস্টারিং কর্মসূচি চালু। ১৪ জুলাই ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ এদিন যশোর শহরের বকুলতলায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ স্থাপন। শিল্পকলা একাডেমির উদ্যোগে জুলাইয়ের ভিডিও প্রদর্শন। ১৫ জুলাইয়ের ভিডিও শেয়ার। জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল ৪টায় জুলাইয়ের স্মৃতিচারণ। ১৭ জুলাই সকাল ১০টায় শহরের চাচড়া থেকে টাউন হল মাঠ পর্যন্ত প্রতীকী কফিন মিছিল।

১৮ জুলাই সকাল ৬টায় পালবাড়ি থেকে ম্যারাথন শুরু হবে। যা শহরের চাচড়া হয়ে টাউনহল ময়দানে গিয়ে শেষ হবে। ২২ জুলাই জেলা শিল্পকলা একাডেমিতে কবিতা আবৃত্তির আয়োজন।

২৩ জুলাই সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রাফিতি প্রতিযোগিতা। ২৪ জুলাই শিশু শহীদদের স্মরণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৫ জুলাই জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চে বিপ্লব শীর্ষে নাটক মঞ্চায়ন। ২৮ জুলাই রক্তদান, মেডিক্যাল ক্যাম্পেইন ও স্বাস্থ্যসেবীদের নিয়ে আলোচনা সভা।

৩০ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা। ৩৩ জুলাই ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক আলোচনা সভা। ৩৪ জুলাই রিকশায় জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন ও রিকশা মিছিল। ৩৬ জুলাই শহরের বকুলতলায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ।

এছাড়াও সভায় বক্তারা মাসব্যাপি শহরের দড়াটানায় জুলাই ডকুমেন্টারি প্রদর্শন, নতুন গ্রাফিতি ও পুরাতন গ্রাফিতি সংস্কারের প্রস্তাব দেয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতের আমির গোলাম রসুল, চেম্বার অব কমার্স যশোরের সভাপতি মিজানুর রহমান খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

জানুয়ারি ১৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার বিতরণ

জানুয়ারি ১৫, ২০২৬

জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা হেফাজতে নিহত বিএনপি নেতা ডাবলু

জানুয়ারি ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.