Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন
  • যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ
  • রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধির পাঁয়তারা
  • আমি কোনো দলের নই, সবার এমপি : ডা. ফরিদ
  • সাবেক মন্ত্রী তরিকুলের কবর জিয়ারত করলেন ছেলে নবনির্বাচিত এমপি অমিত
  • যশোরে বিজয়ী জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • বাগেরহাটে জামায়াত-৩, একটিতে বিএনপি
  • বিছানায় স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় গ্যাস লাইটের আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের সাদীপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতবাড়ি। মঙ্গলবার গভীর রাতে মালোপাড়ার সুজন কুমারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন কুমারের ছোট শিশু গ্যাস লাইট নিয়ে খেলছিল। অসাবধানতাবশত লাইট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘরের ভেতরে থাকা দুটি মোটরসাইকেলের পেট্রোল থেকে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।

প্রতিবেশী সুজয় কুমার বলেন, হঠাৎ আগুনের শিখা দেখা দিলে সবাই চিৎকার শুরু করে। এরপর আমরা আশপাশের লোকজন মিলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু কিছুই বাঁচানো সম্ভব হয়নি।

এসময় বাড়িতে থাকা লোকজন প্রাণে রক্ষা পেলেও আগুনে পুড়ে গেছে সমস্ত আসবাবপত্র, পোশাক ও মূল্যবান সামগ্রি।

ক্ষতিগ্রস্ত গৃহকর্তা সুজন কুমার জানান, আমার ভাই মিঠুনকে নিয়ে রাশিয়া পাঠানোর জন্য বিমানবন্দরের পথে ছিলাম, তখনই ফোনে জানতে পারি বাড়িতে আগুন লেগেছে। ফিরে এসে দেখি কিছুই অবশিষ্ট নেই।

আগুনে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

আগুনে পুড়ে ছাই গ্যাস লাইট ঝিকরগাছা বসতবাড়ি
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধির পাঁয়তারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.