Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, অস্ত্র ও মাদক উদ্ধার; দুই নারীসহ চারজন আটক
  • যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
  • খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল
  • যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল
  • কেশবপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন
  • যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডে খবির গাজীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা
  • জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি : ড. ফরিদ
  • কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট

banglarbhoreBy banglarbhoreমে ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

আগামী ডিসেম্বর মাসের মধ্যে জাতীয় নির্বাচন করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছে, ‘একটি দল বাদে কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না’, এমন বক্তব্য সত্যের অপলাপমাত্র। এই বক্তব্য দুরভিসন্ধিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে বাম জোট।

বিবৃতিতে বলা হয়েছে, শুধু একটি দল নয়, বাম গণতান্ত্রিক জোটসহ দেশের নিবন্ধিত-অনিবন্ধিত ৫০টির অধিক রাজনৈতিক দল ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন চায়। দ্রুত প্রয়োজনীয় নির্বাচনী সংস্কার করে দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানানো হয়েছে বিবৃতিতে।

বাম গণতান্ত্রিক জোট বিবৃতিতে অভিযোগ করেছে, অন্তর্বর্তী সরকার মার্কিন সাম্রাজ্যবাদের ‘এজেন্ডা বাস্তবায়ন’ এবং ‘সরকারের পৃষ্ঠপোষকতায়’ নবগঠিত দলকে রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য নির্বাচন পেছানোর অপকৌশল নিয়েছে। একই উদ্দেশ্যে ‘সরকারি পৃষ্ঠপোষকতায়’ নবগঠিত একটি রাজনৈতিক দল এবং ’৭১-এর যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী কতিপয় উগ্র সাম্প্রদায়িক দল ও গোষ্ঠী নির্বাচন বানচাল করতে দেশে অস্থিতিশীল-নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির নানা রকম অপতৎপরতা চালাচ্ছে। যা দেশকে ভয়ংকর পরিস্থিতির মধ্যে নিপতিত করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বাম গণতান্ত্রিক জোটের পক্ষে এ বিবৃতি দিয়েছেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবির সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, অস্ত্র ও মাদক উদ্ধার; দুই নারীসহ চারজন আটক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.