Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক
  • তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল
  • এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়
  • মণিরামপুরে শান্তির সুবাতাস বহমানের ব্যবস্থা করা হবে : শহীদ ইকবাল
  • দেশের স্বার্থ জলাঞ্জলিদানকারীদের ক্ষমতায় আসতে দেয়া হবে না : নার্গিস বেগম
  • চৌগাছায় প্রয়াত বিএনপি নেতার কবর জিয়ারত করলেন জহুরুল ইসলাম
  • যশোরে ইয়াবাসহ নারী আটক
  • যশোরে শিশুদের শীত পোশাক দিল ‘ইমপেক্ট ইনিশিয়েটিভ’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ডিসেম্বর ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নদী হত্যা করে পাড়ের সৌন্দর্য বর্ধন অযৌক্তিক: জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreজুন ২২, ২০২৫Updated:জুন ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেছেন, নদী হত্যা করে পাড়ের সৌন্দর্য বর্ধন অযৌক্তিক। বরং নদীর গতিপথ স্বাভাবিক রাখতে পারলেই সেটি প্রাকৃতিক সৌন্দর্য্যে রূপান্তর হতো। রোববার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যলয়ে মাসিক নদী রক্ষা কমিটির সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন,  যদি নদী বেঁচে না থাকে তাহলে নদীর পাড়ে সুন্দর পার্ক দিয়ে কী হবে।  সবার আগে নদীর প্রাণ ফিরিয়ে আনতে হবে। এজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। এ সময় নদীতে দূষণকারী সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নদী রক্ষা কমিটির সভায় পরিবেশ অধিদপ্তর যশোরের উপপরিচালক ইমদাদুল হক জানিয়েছেন, জেলার ১১টি নদীর ‘হেলথ কার্ড’ তৈরি করা হয়েছে। তদন্তে জানা গেছে, শহরের ভৈরব নদের পানি দূষণে ২৭টি বেসরকারি ও ২টি সরকারি প্রতিষ্ঠান জড়িত। এর মধ্যে ৫টি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। বাকিদের আগামী এক মাসের সময় দেওয়া হয়েছে।  এর মধ্যে প্রতিষ্ঠানগুলো বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ না নিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইমদাদুল হক  বলেন, বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দুটি সরকারি প্রতিষ্ঠান সরাসরি নদীতে বর্জ্য ফেলছে, যা নদী দূষণের অন্যতম কারণ। ওই দুটি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। তিনি জানান, জেলার ১১টি নদীর জন্য প্রস্তুতকৃত হেলথ কার্ডে দেখা গেছে অধিকাংশ নদীর পানি দূষিত। তবে সব থেকে ভয়াবহ অবস্থা ভৈরব নদের, বিশেষ করে শহর অংশের পানিতে প্রায় সকল ধরণের বর্জ্য রয়েছে।
নদী রক্ষা কমিটির এক সদস্য উদ্বেগ প্রকাশ করে বলেন, ভৈরব নদের দুইপাশে প্রচুর কচু ও লাল শাকের আবাদ করা হচ্ছে। এসব সবজিতে নদীর দূষিত পানি ব্যবহার করা হচ্ছে এবং এই সবজিগুলো বাজারে বিক্রি হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। দূষিত পানিতে ব্যবহৃত এই সবজি খেলে ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ নদী রক্ষা কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অযৌক্তিক করে জেলা প্রশাসক নদী পাড়ের সৌন্দর্য বর্ধন হত্যা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্তানের চিকিৎসায় ব্যকুল অভিভাবক

ডিসেম্বর ১১, ২০২৫

তফসিল ঘোষণা : স্বাগত জানিয়ে যশোরে বিএনপির মিছিল

ডিসেম্বর ১১, ২০২৫

এনবিআর সদস্য’র সাথে যশোর চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময়

ডিসেম্বর ১১, ২০২৫

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.