Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
  • খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল
  • যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল
  • কেশবপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন
  • যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডে খবির গাজীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা
  • জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি : ড. ফরিদ
  • কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত
  • মণিরামপুরে বিএনপি নেতা মফিজের সুস্থতা কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় গণমাধ্যমকর্মীদের সাথে জেলা জামায়াত আমীরের মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreজুন ২৫, ২০২৫Updated:জুন ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাঘারপাড়া সংবাদদাতা

গতকাল বাঘারপাড়া স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। এ দিন বিকালে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় অধ্যাপক গোলাম রসুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সাথে তিনি শান্তিপূর্ণ ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠার কথা বলেন। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত জনসম্পৃক্ততার রাজনীতির পথে এগিয়ে যেতে চায়। জামায়াত বরাবরই অংশগ্রহণমূলক, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে। সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করলেই গণতন্ত্র সুসংহত হবে।

মতবিনিময় সভায় জামায়াতের যশোর জেলার সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, বাঘারপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, ইকবাল কবির, হুমায়ুন কবীর, চন্দন দাস, শরাফত উদ্দীন, তরুণ মন্ডল, মঞ্জুর মুর্শিদ ও শহিদুল ইসলাম প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.