Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে যৌথবাহিনীর অভিযানে ১১টি ককটেলসহ একজন আটক
  • স্বনির্ভর স্নাতক তৈরিতে এমএম কলেজে কর্মশালা ও প্রশিক্ষণ
  • শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
  • পরীক্ষার ডিউটি ফেলে কোচিংয়ে শিক্ষক, হাতেনাতে ধরলেন অধ্যক্ষ
  • কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
  • মাদকের জুয়ারে ভাসছে খাজুরা
  • কোটচাঁদপুর বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার
  • ডাকবাংলোর জমি দখলের অভিযোগ, তদন্তে প্রশাসন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জানুয়ারি ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় দেশে মামলা জট মারাত্মক আকার ধারণ করেছে : বিচারপতি মাহমুদুল হক

banglarbhoreBy banglarbhoreমে ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতায় দেশে মামলা জট মারাত্মক আকার ধারণ করেছে। এতে যেমন অর্থের অপচয় হচ্ছে তেমনি জনগণ হয়রানির শিকার হচ্ছেন। বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলে আন্তরিক ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মামলা নিষ্পত্তির অস্বাভাবিক লম্বা সময় কমিয়ে সহনশীল পর্যায়ে আনতে হবে। যশোর আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার সকালে জজকোর্ট প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিচারপতি মাহমুদুল হক আরও বলেন, টাকা পয়সাওয়ালা লোকেরা সাধারণত আদালতে আসেন খুবই কম। বিচার প্রার্থী সাধারণ মানুষ আদালতে এসে দীর্ঘ সময় অবস্থানকালে সীমাহীন কষ্ট ভোগ করেন। তাদের কষ্ট কিছুটা লাঘবে সরকার ‘ন্যায়কুঞ্জ’ প্রতিষ্ঠা করেছে। যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দায়রা জজ নুরুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, জিপি আব্দুল মোহাইমেন, পিপি সৈয়দ সাবেরুল হক সাবু। অনুষ্ঠানে আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, সাধারণ সম্পাদক এমএ গফুর, দুর্নীতি দমন কমিশনের পিপি সিরাজুল ইসলাম, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি আব্দুল লতিফ লতা, জেলা ও দায়রা জজ আদালতের নাজির বাবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আকার করেছে দীর্ঘসূত্রিতায় দেশে ধারণ বিচার প্রক্রিয়ার বিচারপতি মামলা জট মারাত্মক মাহমুদুল হক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে যৌথবাহিনীর অভিযানে ১১টি ককটেলসহ একজন আটক

জানুয়ারি ২১, ২০২৬

স্বনির্ভর স্নাতক তৈরিতে এমএম কলেজে কর্মশালা ও প্রশিক্ষণ

জানুয়ারি ২১, ২০২৬

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে যশোরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জানুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.