Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
  • খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল
  • যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল
  • কেশবপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন
  • যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডে খবির গাজীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা
  • জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি : ড. ফরিদ
  • কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত
  • মণিরামপুরে বিএনপি নেতা মফিজের সুস্থতা কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২, বাসচালক আটক

banglarbhoreBy banglarbhoreজুলাই ৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর-চুকনগর সড়কের মণিরামপুর ডিগ্রী কলেজ মোড়ে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ভ্যানটির আরোও তিন যাত্রী। আজ রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতদের একজন পথচারী ও অপরজন ভ্যানযাত্রী বলে জানা গেছে।

নিহতরে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন ভ্যানযাত্রী গাইবান্ধা জেলার শাঘাটার আব্দুল্লাহ পাড়ার রাজনের ছেলে রতন (২৭) ও পথচারী উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে  নাজমুল দফাদার (৪০)।

পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর ১ টার দিকে মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মনিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয়।

এরপর প্রায় ৩০ মিটার দূরে গিয়ে বাসটি এক পথচারীকেও চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যায়। আর আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়। পরে বিক্ষুদ্ধ জনতা বাসটিকে আটক করে চালক আব্দুল গনী (৩৫) পুলিশের কাছে সোপর্দ করে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা,  ফায়ার সার্ভিস এবং মনিরামপুর থানার পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এই ঘটনায় ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.