Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন
  • যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ
  • রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধির পাঁয়তারা
  • আমি কোনো দলের নই, সবার এমপি : ডা. ফরিদ
  • সাবেক মন্ত্রী তরিকুলের কবর জিয়ারত করলেন ছেলে নবনির্বাচিত এমপি অমিত
  • যশোরে বিজয়ী জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • বাগেরহাটে জামায়াত-৩, একটিতে বিএনপি
  • বিছানায় স্বামীর গলাকাটা মরদেহ, স্ত্রী পলাতক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় খালেদা শোকসভা ও দোয়া মাহফিল

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ১৫, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা প্রতিনিধি
মাগুরায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে চাউলিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

শাকসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের মানুষের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেন।

তাঁরা বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য তাঁর ত্যাগ ও সংগ্রাম বিএনপি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বক্তারা তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক খান ইমাম সুজা, আলমগীর হোসেন।

এছাড়া জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের জন্য বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

আগুন রাঙা ফাগুন আজ-ভালোবাসার দিন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত: অমিত ও কাদেরের ফোনালাপ

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রমজানকে সামনে রেখে গরুর মাংসের দাম বৃদ্ধির পাঁয়তারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.