Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
চাকরি জুন ২৯, ২০২৬

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :

যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ এর শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৭টা থেকে পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামে সভাপতিত্বে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রথম ইভেন্ট ছিল পুশ-আপ। এতে পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫টি এবং নারী প্রার্থীদের ৩০ সেকেন্ডে ১০টি পুশ-আপ সম্পন্ন করতে হয়।

যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন ( ভিডিও সহ )
নিউজের ভিডিও দেখতে ছবিতে ক্লিক করুন।

দ্বিতীয় ইভেন্টে পুরুষদের ৪০ সেকেন্ডে ১৫টি এবং নারীদের ৩০ সেকেন্ডে ১০টি সিট-আপ দিতে হয়।

তৃতীয় ইভেন্ট ছিল ড্র্যাগিং। এতে পুরুষ প্রার্থীদের ১৬০ পাউন্ড ওজন ৩০ ফুট এবং নারী প্রার্থীদের ১২০ পাউন্ড ওজন ২০ মিটার নির্ধারিত সময়ের মধ্যে টেনে নিয়ে যেতে হয়।

চতুর্থ ও শেষ ইভেন্ট ছিল রোপ ক্লাইম্বিং। এতে পুরুষদের ১২ ফুট এবং নারীদের ৮ ফুট উচ্চতায় নির্ধারিত সময়ের মধ্যে দড়ি বেয়ে উঠতে হয়।

প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীরা পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পান। পরীক্ষা শুরুর আগে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেয়া হয়।

এছাড়া নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যরা প্রার্থীদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সবশেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ সদর দপ্তর থেকে আগত প্রতিনিধিসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.