Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শেষ মুহূর্তে নির্বাচনী দৌঁড়ে ফিরলেন গণঅধিকার প্রার্থী আবুল কালাম গাজী
  • উদীচী যশোর এমএম কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন
  • যশোরে হ্যাঁ ভোটের প্রচারণায় এনসিপি
  • যুবদল নেতা মুন্নার মাগফেরাত কামনায় দোয়া
  • শাসক নয় সেবক হতে চাই : অমিত
  • যশোরে প্রতারণার মাধ্যমে হারানো মোবাইল ও টাকা হস্তান্তর
  • যশোর সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশ
  • যশোরে খেজুর গুড়ের পিঠা ও উদ্যোক্তা উন্নয়ন উৎসব শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মিলনমেলা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের পল্লী বিদ্যুৎ সমিতি ভিলেজ ইলেকট্রিশিয়ান এসোসিয়েশনের মতবিনিময় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের বাহাদুরপুরে অবস্থিত জেস গার্ডেন পার্কে এ মিলনমেলা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি আফজাল হোসেন বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মিয়া এবং সকল বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। আমন্ত্রিত অতিথি ছিলেন এ.এস.কে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বাহাদুরপুরের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান।

মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি  সাইফুর রহমান শহীদ, খুলনা বিভাগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যশোর জেলার সভাপতি আকিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম পিন্টু প্রমুখ। খুলনা বিভাগ বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম রজ্জব আলি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মিলন মেলায় সারা দেশ থেকে আগত পল্লী বিদ্যুৎকর্মীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও ভাবনার আদান-প্রদান হয়। অনুষ্ঠানে বক্তারা পল্লী বিদ্যুতের উন্নয়নে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ অনুষ্ঠানে সারা বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ১ হাজার ৫০০ কর্মী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, মিলনমেলা কর্মীদের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে এবং তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে সহায়ক হবে। সারা দেশের বিপুল সংখ্যক কর্মীর এই প্রথম মিলন মেলা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শেষ মুহূর্তে নির্বাচনী দৌঁড়ে ফিরলেন গণঅধিকার প্রার্থী আবুল কালাম গাজী

জানুয়ারি ১৫, ২০২৬

উদীচী যশোর এমএম কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন

জানুয়ারি ১৫, ২০২৬

যশোরে হ্যাঁ ভোটের প্রচারণায় এনসিপি

জানুয়ারি ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.