Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে যৌথ বাহিনীর অভিযানে দুই নারীসহ চারজন আটক, বিদেশি পিস্তল, অস্ত্র ও মাদক উদ্ধার
  • যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
  • খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল
  • যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল
  • কেশবপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন
  • যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডে খবির গাজীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা
  • জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি : ড. ফরিদ
  • কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যাত্রা শুরু মডার্ন অনলাইন সুপার শপের

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে মডার্ন অনলাইন সুপার শপের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বেলা ১২ টায় শহরের পিটিআই মসজিদের সামনে প্রতিষ্ঠান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটে।

উদ্বোধন অনুষ্ঠানে মডার্ন এমসিএস লিমিটেডের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোরের সাথী যশোরের সাধারণ সম্পাদক বিশিস্ট সাংস্কৃতিকজন হারুন অর রশীদ, বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলার ভোরের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, ভোরের সাথীর যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম আরজু, মডার্ন অনলাইন সুপারশপের উপদেষ্টা আবু মুসা বিশ্বাস (তারু) ও অমর ফারুক, এবং মডার্ন এমসিএস লিমিটেডের পরিচালক মামুন অর রশীদ।

এ সময় বক্তারা বলেন, মডার্ন অনলাইন সুপারশপ সততা, সেবা ও মানসম্পন্ন পণ্যের নিশ্চয়তা প্রদান করে যশোরের মানুষের কাছে একটি নিজস্ব পরিচিতি তৈরি করবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের সভাপতি জানান, মডার্ন অনলাইন সুপারশপের মোটো হলো ‘আমার শপ, আমার বাজার’। তিনি বলেন, প্রতিষ্ঠানটি একটি শেয়ার ভিত্তিক মালিকানা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে পাঁচ হাজার টাকার বিনিময়ে একটি শেয়ার কেনা যাবে। যার বিনিময়ে বছর শেষে লভ্যাংশের একটি অংশ পাবেন ক্রেতা। এবং এটি নমিনিভিত্তিক।

এছাড়া প্রতিষ্ঠানটি তাদের ক্রেতা ও শেয়ার হোল্ডারদের জন্য চিকিৎসা বিমা ও মাসিক ক্রেডিট সুবিধা প্রদান করবে। প্রাথমিকভাবে এক হাজার সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করা হয়েছে।

শেষে ফিতা কেটে ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

যশোরে যাত্রা শুরু
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে যৌথ বাহিনীর অভিযানে দুই নারীসহ চারজন আটক, বিদেশি পিস্তল, অস্ত্র ও মাদক উদ্ধার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.