Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুর বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার
  • ডাকবাংলোর জমি দখলের অভিযোগ, তদন্তে প্রশাসন
  • পাইকগাছায় রান্না ঘর থেকে বিধবা মহিলার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার!
  • যশোরে দুই হত্যাকাণ্ডের নেপথ্যে এক জমি দুইবার বিক্রির বিরোধ
  • যশোর শহরে বিরোধপূর্ণ জমিতে ভবন নির্মাণ নিয়ে উত্তেজনা
  • যশোরে শেখ রজব আলী কল্যাণ সংস্থার শিক্ষা বৃত্তি প্রদান
  • যশোরে প্রদর্শিত হবে সিনেমা ‘আম-কাঁঠালের ছুটি’
  • চৌগাছায় কোরআন শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জানুয়ারি ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে শিশু ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ১০, ২০২৫Updated:ডিসেম্বর ১০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের রায়মানিক গ্রামে নয় বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার দুপুরে অভিযুক্ত ধর্ষক সোহাগের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরজুড়ে বিশাল বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে রায়মানিক গ্রামবাসী।

মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সোহাগ ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধামকি দিচ্ছেন।

এমনকি ‘দেখে নেয়ার’ হুমকিও দেয়া হচ্ছে বলে সমাবেশে অভিযোগ করা হয়।

গত বুধবার সকাল ১০টার দিকে ওই শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ কিনতে গিয়েছিল।

অভিযোগ, এই সুযোগে সোহাগ শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনে নিয়ে যায়। এরপর গামছা দিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করে।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হওয়ার পরই অভিযুক্ত সোহাগ দ্রুত এলাকা থেকে পালিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর পরিবার কোতোয়ালি থানায় এ ঘটনায় মামলা দায়ের করে।

যদিও ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও অভিযুক্ত সোহাগ এখনও অধরাই রয়েছে। সোহাগের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

ঘটনা প্রসঙ্গে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, আমরা মামলাটি রেকর্ড করেছি। অভিযুক্ত আসামি সোহাগকে দ্রুত আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আশা করি দ্রুতই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত ধর্ষক সোহাগকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির রায় কার্যকর করা হোক।

যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়।

দাবি ফাঁসি বিক্ষোভ যশোর শিশু ধর্ষক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুর বিদেশি শকুন ও মৃত মেছো বিড়াল উদ্ধার

জানুয়ারি ২১, ২০২৬

ডাকবাংলোর জমি দখলের অভিযোগ, তদন্তে প্রশাসন

জানুয়ারি ২১, ২০২৬

পাইকগাছায় রান্না ঘর থেকে বিধবা মহিলার ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার!

জানুয়ারি ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.