Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রায় দেড় যুগ পর পাড়া মহল্লায় নির্বাচনী উৎসব
  • যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল
  • তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে রশিদ আহমাদের প্রচারণা শুরু
  • শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে প্রচারণা শুরু রাশেদের
  • যশোরে লাঙলের প্রচারণা শুরু
  • নেশা থেকে ফেরাতে গিয়ে নিজ কোদালের আঘাতে ছেলেকে হারালেন পিতা
  • যশোর এনসিপির বিক্ষোভ মিছিল
  • যশোরে ইসলামী চক্ষু হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জানুয়ারি ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর পৌরসভার নয় ওয়ার্ডে বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২২, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
গণহত্যাকারী আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার প্রতিবাদ ও আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সোমবার যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ডে বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার রাতে শহরের নগর বিএনপির উদ্যোগে ওয়ার্ডে ওয়ার্ডে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং তাদের বিচার দাবি করেন। বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। তাদের অপকর্মের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে। সেই সাথে তারা গণহত্যাকারী আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার প্রতিবাদে এবং আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন অনিয়ম ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হচ্ছে। তাই তাদের দ্রুত গ্রেফতার ও বিচার করতে হবে।

৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহরের দড়াটানা, জেল রোড ও ঘোপ এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মারুফ হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির মালিক প্রমুখ।

আরএন রোডে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাবেক সদস্য রিয়াজ উদ্দীন, নগর বিএনপির সহ-সভাপতি কাউছার আহমেদ, সহ-সভাপতি একেএম হাসানুর রহমান, যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জুবায়ের সিদ্দিকি, বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজউদ্দিন টিপু, স্বেচ্ছাসেবক সম্পাদক রবিউল ইসলাম বাবু, আইন সম্পাদক শামস ইমরান, সহ শ্রম বিষয়ক সম্পাদক শেখ লিটন, সহধর্ম বিষয়ক সম্পাদক মানিক সাহা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ ও যুগ্ম সম্পাদক সিরাজ খান মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় জেলা বিএনপির নির্দেশে নগর বিএনপির প্রতিটি ওয়ার্ডে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

যশোর পৌরসভা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রায় দেড় যুগ পর পাড়া মহল্লায় নির্বাচনী উৎসব

জানুয়ারি ২২, ২০২৬

যশোর-৩ আসনে দাঁড়িপাল্লার প্রচার মিছিল

জানুয়ারি ২২, ২০২৬

তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে রশিদ আহমাদের প্রচারণা শুরু

জানুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.