বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) নতুন উপশহর বি ব্লক মসজিদের দক্ষিণ পাশে ইসলামীয়া বহুমুখি মাদ্রসার পিছনে এক বাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন শুক্রবার বিকেলে পল্লবকে আদালতে সোপর্দ করেন। পল্লাব শুক্রবার সকালে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি’র হাতে আটক হন।
তানজীব নওশাদ পল্লব যশোর শহরের পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামান পিকুলের ছেলে। সাইফুজ্জামান পিকুল যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগ নেতা। ১৫ আগস্ট গভীর রাত ২ টার পর যশোর নতুন উপশহর বি ব্লক মসজিদের দক্ষিণ পাশে, ইসলামিয়া বহুমুখী মাদ্রাসার পিছনে মৃত শওকত আলীর বাড়িতে হামলা ও গুলিবষর্ণের ঘটে। এ ঘটনায় ১৭ আগস্ট গভীর রাতে শওকত আলীর ছেলে সাজ্জাদ হোসেন রুপম চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় পল্লবকে গ্রেফতার দেখানো হয়েছে।
শিরোনাম:
- যশোরে কন্টিনেন্টাল কুরিয়ার শাখা কার্যালয় পুনঃউদ্বোধন
- শেষ মুহূর্তে নির্বাচনী দৌঁড়ে ফিরলেন গণঅধিকার প্রার্থী আবুল কালাম গাজী
- উদীচী যশোর এমএম কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন
- যশোরে হ্যাঁ ভোটের প্রচারণায় এনসিপি
- যুবদল নেতা মুন্নার মাগফেরাত কামনায় দোয়া
- শাসক নয় সেবক হতে চাই : অমিত
- যশোরে প্রতারণার মাধ্যমে হারানো মোবাইল ও টাকা হস্তান্তর
- যশোর সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশ
