Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
  • এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • যশোরে জাতীয় পার্টির উদ্যোগে এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত
  • প্রতিদিন বেচাকেনা আড়াই কোটি টাকার ড্রাগন ফল, বদলে যাচ্ছে মহেশপুরের সীমান্ত অর্থনীতি
  • যশোরে মাস্টার্স কাপ সেভেন এ সাইড ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন
  • যশোরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জীবন: তলিয়েছে ২ হাজারের বেশি মাছের ঘের ও নিম্নাঞ্চল
  • শ্যামনগরে এনজিও কর্মী সেজে পুলিশের অভিযান, ইয়াবাসহ কারবারি আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুলাই ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ১৩, ২০২৫

শনিবার যশোর আসছেন সাংবাদিক মাহমুদুর রহমান

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
শনিবার যশোর আসছেন সাংবাদিক মাহমুদুর রহমান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় দলমত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান। বৃহস্পতিবার সকালে প্রাচ্যসংঘে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। শনিবার বেলা ১১টায় শহরের সার্কিট হাউজপাড়ায় প্রাচ্যসংঘের হলরুমে এবং বেলা ৩টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রাচ্যসংঘের হলরুমে অনুষ্ঠেয় সভাটি শুধু সংগঠনের সদস্যদের জন্য। জেলা পরিষদ মিলনায়তনের সভা সবার জন্য উন্মুক্ত।

সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সেনা মজলুম সাংবাদিক, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। বিশেষ আলোচক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ, গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং লেখক-গবেষক ও অ্যাক্টিভিস্ট বেনজীন খান। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ১৫ নভেম্বর বেলা ১১টায় প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে সমকালীন রাজনীতি নিয়ে মতবিনিময়। বেলা ৩ টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) ‘জুলাই বিপ্লবোত্তর পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা।

যশোর সাংবাদিক মাহমুদুর রহমান
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার

বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.