Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লাইট চুরির ঘটনায় মারপিট : থানায় অভিযোগ
  • ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন
  • অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন
  • আলোচিত মহিলা লীগ নেত্রী মহুয়া আটক
  • যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ওএমএস ডিলার আছাদুজ্জামান জিদানের বিরুদ্ধে সুবিধাভোগিদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ
  • যশোর জোনে ২৬শ’ কৃষক প্রণোদনার আওতায় তুলা চাষে সম্ভাবনার হাতছানি
  • খুলনার ৮ হত্যাসহ ১২মামলার আসামি চিংড়ি পলাশ যশোরে গ্রেপ্তার
  • সার সংকট, দুর্নীতি-অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে ৫ দফা দাবি কৃষক খেতমজুর সমিতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, ডিসেম্বর ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শিক্ষার মানোন্নয়নে সনাক-টিআইবি ও মুসলিম একাডেমির যৌথ অ্যাডভোকেসি সভা

banglarbhoreBy banglarbhoreমে ২৮, ২০২৫No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোর ও মুসলিম একাডেমির উদ্যোগে যৌথ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মুসলিম একাডেমি প্রাঙ্গণে অনুষ্টিত এই সভায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় আগামী দুই মাসের জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

মুসলিম একাডেমির প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন মুসলিম একাডেমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুনিরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী, সদস্য ড. মুস্তাফিজুর রহমান, মুসলিম একাডেমি হাইস্কুল বিষয়ক এসিজি’র সমন্বয়ক আছাদুজ্জামান, এসিজি সহ-সমন্বয়ক আছিয়া আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

সভার শুরুতে সনাক সদস্য ড. মুস্তাফিজুর রহমান টিআইবি এবং সনাক যশোরের কার্যক্রমের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, সনাক কোনো তদন্ত সংস্থা নয়, বরং স্বচ্ছতা জবাবদিহিতা এবং শিক্ষার মান উন্নয়নে একটি সহযোগী সংস্থা হিসেবে কাজ করে থাকে।

সভায় পূর্ববর্তী অ্যাডভোকেসি সভার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধান শিক্ষক পল্লব কান্তি ঘোষ তথ্য অধিকার আইন অনুযায়ী দুটি আবেদনের অগ্রগতি, টিফিন কার্যক্রমের বাস্তবায়ন সম্ভাবনা, স্কুল প্রাঙ্গণে পর্যাপ্ত পানির কল স্থাপন এবং শিক্ষার্থীদের ওয়াশরুম সুবিধার উন্নয়নের মতো বিষয়গুলো তুলে ধরেন।

সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী শিক্ষক-অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি বলেন, আমরা কোনো প্রতিযোগিতায় লিপ্ত নই। এটি একটি অংশগ্রহণমূলক শেয়ারিং প্ল্যাটফর্ম। বর্তমানে অভিভাবকরা অত্যন্ত সচেতন এবং তাদের সাথে বিদ্যালয়ের নিয়মিত যোগাযোগ স্থাপন অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে।

সভায় বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, লাইব্রেরির উন্নয়ন, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিক্ষকদের বাড়ি পরিদর্শনের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুনিরুল হুদা তার বক্তব্যে বলেন, আমি একজন ট্রাস্টি মাত্র। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির নির্দিষ্ট ভূমিকা রয়েছে। আমরা এমন ব্যবস্থা করবো যেন আগামীতে টিআইবির কোনো সহযোগিতার প্রয়োজন না হয়।

সভা শেষে মুসলিম একাডেমির শিক্ষার মানোন্নয়নে একটি দুই মাস মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এই পরিকল্পনার আওতায় শিক্ষার্থীদের মৌলিক সুবিধা, পাঠদানের পরিবেশ এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। এই সভা সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে একটি গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে শেষ হয়।

অ্যাডভোকেসি সভা টিআইবি মুসলিম একাডেমির যৌথ শিক্ষার মানোন্নয়নে সনাক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

লাইট চুরির ঘটনায় মারপিট : থানায় অভিযোগ

ডিসেম্বর ৯, ২০২৫

ট্রাভেল এজেন্সি আইন সংশোধনের খসড়া বাতিল দাবিতে আটাবের মানববন্ধন

ডিসেম্বর ৯, ২০২৫

অমিত-সাবুসহ ৯২ নেতাকর্মীর অব্যাহতি চেয়ে আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন

ডিসেম্বর ৯, ২০২৫
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.