Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার
  • খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল
  • যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল
  • কেশবপুরে জমি নিয়ে বিরোধে সংবাদ সম্মেলন
  • যশোর পৌরসভার ৮ নং ওয়ার্ডে খবির গাজীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা
  • জনগণের সরকার গড়তে কাজ করছে বিএনপি : ড. ফরিদ
  • কোটচাঁদপুরে জামায়াতের নারী সমাবেশ অনুষ্ঠিত
  • মণিরামপুরে বিএনপি নেতা মফিজের সুস্থতা কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষার আহবানে শহরজুড়ে সাইকেল র‌্যালি

banglarbhoreBy banglarbhoreজুন ৪, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের উদ্যোগে সাতক্ষীরা শহরে এই সাইকেল র‌্যালি বের হয়।

র‌্যালিটি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পুরাতন সাতক্ষীরা, সাতক্ষীরা সরকারি কলেজ, পোস্ট অফিস, সদর হাসপাতাম, নিউ মার্কেট ও তুফান কোম্পানির মোড় হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারী যুবরা ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ’, ‘আসুন বৃক্ষরোপণ করি, খরা উষ্ণায়ন ও মরুময়তা রোধ করি’, ‘বৃক্ষ লাগাই ভুরি ভুরি, তপ্ত বায়ু শীতল করি’, ‘একটাই পৃথিবী, একটাই সুযোগ’, ‘মাটির স্বাস্থ্য রক্ষা কর, বৃক্ষ নিধন বন্ধ কর’, ‘জলাধার রক্ষা কর, পানি দূষণ বন্ধ কর’, ‘বেঁচে থাকার সকল মূল, গাছ লাগাতে কর না ভুল’, ‘ফুল পাখি গাছ পুকুরের নগর চাই’, ‘আমরাই পারি সবুজ পৃথিবী গড়তে’ প্রভৃতি স্লোগান সম্বলিত প্লাকার্ড বুকে ঝুলিয়ে সাতক্ষীরা শহর প্রদক্ষিণ করে।

এর আগে সকালে প্রধান অতিথি হিসেবে র‌্যালিটি উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। এ সময় অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। বক্তব্য রাখেন, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য মুশফিকুর রহিম, তামান্না পারভীন প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যশোরে দোয়া মাহফিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যশোরে সিপিবি প্রার্থীর বর্ণাঢ্য প্রচার মিছিল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.