Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
  • ভিজিডি চাল আত্মসাত : সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড
  • ৩০ বছর পর বন্ধ কুরবানির গদাইপুর পশু হাট
  • যশোর জেলায় ৫৭ কিলোমিটার খাল খনন চলমান
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ

banglarbhoreBy banglarbhoreমে ২৪, ২০২৬Updated:মে ২৪, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-৯৫০ এর উদ্যোগে প্রায় ২ হাজার ৫ শত শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে শ্রমিক ইউনিয়নের নিজস্ব হলরুমে এ বোনাস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সুমন হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় শ্রমিকদের হাতে ঈদ বোনাস তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক আফসার আলী সরদার, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস সমিতির সাবেক আঞ্চলিক কর্মকর্তা শরীফ আব্দুর রাজ্জাক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সেলিম, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি সহ শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন বাবু, সহ-সভাপতি কবিরুল ইসলাম ও মহাতাপ হোসেন, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন রহমান, সমাজকল্যাণ সম্পাদক আজমির হোসেন, সড়ক সম্পাদক আকরাম হোসেন, কার্যনির্বাহী সদস্য আকরাম হোসেন, জাহাঙ্গীর আলম, সাদ্দাম ও শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। সারা বছর কঠোর পরিশ্রমের মাধ্যমে যাত্রীসেবা নিশ্চিত করতে পরিবহন শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ঈদের আনন্দ শ্রমিকদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শ্রমিক ইউনিয়নের এই উদ্যোগ প্রশংসনীয়।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিতকরণ এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকা সংগঠনের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে ঈদ বোনাস বিতরণ করা হয় এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ

মে ২৫, ২০২৬

শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার

মে ২৪, ২০২৬

ভিজিডি চাল আত্মসাত : সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.