Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
  • জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • যশোরে জুয়ার আসরে অভিযান: আটক ৪
  • যশোরে রেড ক্রিসেন্টের ছাতা, পাখা ও পানি বিতরণ
  • কোটচাঁদপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • জীবননগরে গরমে স্বস্তি দিচ্ছে তালের শাস, বেড়েছে চাহিদা
  • সাতক্ষীরায় গুম সপ্তাহে নিখোঁজদের সন্ধান ও ন্যায়বিচার দাবিতে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা

banglarbhoreBy banglarbhoreমে ২৪, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
জুনে প্রভাতী ট্রেন চালু না হলে যশোর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্পে যশোর থেকে দিনে ২টি রেল সেবাসহ ৬ দফা দাবি বাস্তবায়নে রেল অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।

রোববার দুপুর ১ টায় যশোর রেলস্টেশন প্লাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনের এ ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন নেতারা বলেন, পদ্মা সেতু রেল প্রকল্পে ঢাকা-যশোর নাম ব্যবহার করা হলেও যশোর শহর অংশকে বাদ দিয়ে ২০ কিলোমিটার দূরে পদ্মবিলায় রেল স্টেশন নির্মাণ করায় যশোরবাসী বঞ্চিত হয়েছেন।

এর প্রতিবাদে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি আন্দোলন করলে প্রকল্প উদ্বোধনের দিন একটি ট্রেন দেয়া হয়। তবে সেটি যশোরবাসীর কাক্সিক্ষত সময়ে নয়।

তারা আরও বলেন, সে সময় রেল সচিব ও রেলওয়ের মহাপরিচালক চলতি বছরের এপ্রিলের মধ্যে এ অঞ্চলের জন্য আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর আশ্বাস দেন। কিন্তু এক মাস পার হলেও নতুন কোন ট্রেন চালু হয়নি।

এ অবস্থায় আগামী জুনের মধ্যে প্রভাতি ট্রেন চালু না হলে জুলাইয়ের প্রথম সপ্তাহে যশোর রেলস্টেশন প্লাটফর্মে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহবায়ক কাওসার আলী, সদস্য সচিব রুহুল আমিন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা সম্পাদক তসলিম উর রহমান,

মুক্তিযুদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশীদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন

মে ২৪, ২০২৬

ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মে ২৪, ২০২৬

যশোরে জুয়ার আসরে অভিযান: আটক ৪

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.