ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছা সরকারি শহীদ মশিউর রহমান কলেজের পুকুরের মাটি চুরি করে বিক্রির অপরাধে ঝিকরগাছা পৌরসভা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমরান রেজা খোকনকে মুচলেকা দিতে হয়েছে। মঙ্গলবার দুপুরে ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের সামনে মুচলেকা দিতে হয়।

যশোরের ঝিকরগাছায় সরকারি শহীদ মসিয়ুর রহমান কলেজের পুকুরের মাটি দীর্ঘদিন অবৈধভাবে উত্তোলন করে অন্যত্র বিক্রি আসছিলেন।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাইদ সরকারি শহীদ মশিউর রহমান কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন বরাবর এ মাটি অন্যত্র বিক্রি না করার জন্য গত ১১ মে চিঠি দিয়েছিলেন।

কিন্তু তারপরও অধ্যক্ষের চাচাতো ভাই এমরান রেজা খোকন মাটি কাটা অব্যাহত রেখেছিলেন। তিনি ঝিকরগাছা পৌর বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। রাতের অন্ধকারে মাটি চুরির বিষয়টি কলেজের অধ্যক্ষ থানা প্রশাসনকে অবহিত না করায় সন্দেহ সৃষ্টি হয়।

শনিবার দুপুরে নাভারন সার্কেলের এএসপি আরিফ হোসেনের নির্দেশে মাটি বোঝাই ট্রাক আটক করা হয়েছিল। মাটিখেকো বিএনপি নেতা এমরান রেজা খোকনকে মঙ্গলবার দুপুরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের কাছে মুচলেকা দিয়ে এ যাত্রা রেহাই পান।

Share.
Exit mobile version