Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
  • ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩
  • কেশবপুরে মাছ লুট ঘটনায় মারপিটে রক্তাক্ত জখম যুবক
  • মাগুরা কারাগারে বয়স্কদের স্বাস্থ্যসেবায় ব্যতিক্রমী উদ্যোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৯, ২০২৬

পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা :
খুলনার পাইকগাছায় গণপিটুনীতে হাসান সরদার (৩৭) নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছেন।

মঙ্গলবার নিহতের পিতা চাঁদখালী ইউপির কালীদাসপুরের বাসিন্দা মালেক সরদার বাদী হয়ে এজাহার নামীয় ১০ ও অজ্ঞাতনামা আরো ৮ ব্যক্তিকে আসামি করে থানায় মামলাটি করেছেন। যার নং-৯।

এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মঙ্গলবার বিকেলে নাজমুল হুদা মিন্টুকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, ৭ মে সন্ধ্যার দিকে উপজেলার চাঁদখালী বাজারের পশুর হাটে গণপিটুনীতে নিহত হন হাসান সরদার।

নিহতের চাচা গফফার সরদার অভিযোগ করেন তুচ্ছ ঘটনায় পশুর হাট ইজারাদার নাজমুল হুদা মিন্টুর লোকজন হাসানকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে অবস্থা খারাপ দেখে মিন্টুরা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।

অন্যদিকে হাট ইজারাদার নাজমুল হুদা মিন্টুসহ স্থানীয়দের দাবি, হাসান একজন চিহ্নিত মাদকসেবি। ঘটনার দিন টাকা ছিনতাইকালে গণপিটুনীতে তার মৃত্যু হয়।

অন্য একটি সূত্রের দাবি মাদক সংক্রান্ত বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে জনরোষে পড়ে নিহত হয়েছেন হাসান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক

ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা

কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.