মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুরে সোমবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নাশকতার মামলার পলাতক আসামি আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে। পুলিশ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে চালান দেয়।
আটকরা হলেন ঝাঁপা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল গফুর, ছাত্রলীগ কর্মী জাহিদ হাসান রসি, শ্যামকুড় ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম, কুলটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মফিজুর রহমান ও নেহালপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল কবির পলাশ।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ জানান, আটকদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
