Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১০, ২০২৬

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরে নিয়মিত তল্লাশি অভিযান চলাকালে দুই বিএনপি-সমর্থিত সংগঠনের নেতাকে ঘিরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যার পর শহরের খালধার রোড এলাকার নাঈম মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুন্নবী কনস্টেবলকে সঙ্গে নিয়ে ওই এলাকায় নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় দুই যুবককে ডেকে তল্লাশির উদ্যোগ নেন পুলিশ সদস্যরা।

ওই দুইজন নিজেদের যশোর জেলা ছাত্রদলের নগর শাখার আহ্বায়ক সুমন আহমেদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাজিব হোসেন বলে পরিচয় দেন।

সূত্রের দাবি, তল্লাশি নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে বিএনপির আরও ৮ থেকে ১০ জন নেতাকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তারা পুলিশের সঙ্গে কথা বলে ওই দুই নেতাকে নিয়ে চলে যান।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমানউল্লাহ ঘটনাস্থলে পৌঁছে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সেখান থেকে চলে যায়।

এ বিষয়ে ইন্সপেক্টর আমানউল্লাহ বলেন, “সদর ফাঁড়ির কয়েকজন পুলিশ সদস্য নিয়মিত তল্লাশি অভিযানে ছিলেন। তারা দুই যুবককে তল্লাশি করার চেষ্টা করলে তারা নিজেদের বিএনপির নেতা পরিচয় দেন এবং তল্লাশি করতে দিতে অস্বীকৃতি জানান।

এ নিয়ে কিছুটা বাকবিতণ্ডা হয়। পরে আরও কয়েকজন সেখানে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাদের কাছ থেকে কোনো মাদকদ্রব্যও পাওয়া যায়নি।”

তবে এ ঘটনায় ছাত্রদল বা স্বেচ্ছাসেবক দলের কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.