Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
  • ভিজিডি চাল আত্মসাত : সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড
  • ৩০ বছর পর বন্ধ কুরবানির গদাইপুর পশু হাট
  • যশোর জেলায় ৫৭ কিলোমিটার খাল খনন চলমান
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলায় ৫৭ কিলোমিটার খাল খনন চলমান

banglarbhoreBy banglarbhoreমে ২৪, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
যশোর জেলায় ৫৭ কিলোমিটার খাল খনন চলমান
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে জেলা নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ঈদের সাতদিন পরে ভৈরব নদের শহর অংশে সীমানা পিলার পুতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শেষ করতে হবে। ভৈরব নদের পানি দূষণ মুক্ত রাখতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সভা করে দূষণ মুক্ত রাখার বিষয় নিশ্চিত করতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, যশোর জেলায় ১২০ কিলোমিটার নদনদী খনন করা হয়েছে। ৫৭ কিলোমিটার খাল খনন চলমান রয়েছে।

১৯টি খাল খননের সাথে ৩টি বাওর সংযুক্ত করে খনন করা হচ্ছে। উলাশী খাল খনন আগামী জুনে শেষ হবে।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, তার উপজেলায় কপোতাক্ষ, হরিহর ও আপার ভদ্রা নদীর মাটি খনন করে নদীর ধারে রাখায় কয়েকটি কাচা ঘরবাড়ি ভেঙ্গে গেছে।

এজন্য মাটি অপসারণ করা প্রয়োজন। তিনি বলেন নদীর ধারের ৮৮টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সেগুলো অপসারণের কথা বলেন।

এ সময় আট উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, বন বিভাগের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ

মে ২৫, ২০২৬

কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ

মে ২৪, ২০২৬

শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.