Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়াদ শেষে ফিক্সড ডিপোজিটের টাকা না পেয়ে যশোরে বিক্ষোভ এক্সিম ব্যাংক গ্রাহকদের
  • গৃহবধূ শাম্মি হত্যা দ্রুত বিচার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর
  • কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
  • নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার
  • শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় হেরোইন ও ইয়াবা উদ্ধার
  • যশোরে শিশু পুত্রসহ মায়ের আত্মহনন
  • বাঘারপাড়ায় মহিলা কজেলের অধ্যক্ষ আটক
  • নাশকতা মামলায় সাংবাদিক আসাদ গ্রেফতার, শার্শায় প্রতিবাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৯, ২০২৬

নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রাইভেট পড়ে ভ্যানে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে আজিবার রহমান (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরর পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী লোহাগড়া উপজেলার একটি গ্রামের ১২ বছর বয়সী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। গত সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রাইভেট পড়া শেষে অভিযুক্ত ভ্যানচালক আজিবার রহমানের ভ্যানে বাড়ি ফিরছিল।

পথে একটি নির্জন স্থানে পৌঁছালে ভ্যানচালক ভ্যান থামিয়ে ওই স্কুলছাত্রীকে কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় অভিযুক্ত আজিবার তাকে শ্লীলতাহানি করে। এ সময় স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় দুই বাসিন্দা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে আজিবর রহমান নামে এক ব্যক্তিকে আসামি করে লোহাগড়া থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা দায়ের পর দ্রুততম সময়ের মধ্যে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

মামলা দায়েরের পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মেয়াদ শেষে ফিক্সড ডিপোজিটের টাকা না পেয়ে যশোরে বিক্ষোভ এক্সিম ব্যাংক গ্রাহকদের

গৃহবধূ শাম্মি হত্যা দ্রুত বিচার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.