Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়াদ শেষে ফিক্সড ডিপোজিটের টাকা না পেয়ে যশোরে বিক্ষোভ এক্সিম ব্যাংক গ্রাহকদের
  • গৃহবধূ শাম্মি হত্যা দ্রুত বিচার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর
  • কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
  • নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার
  • শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় হেরোইন ও ইয়াবা উদ্ধার
  • যশোরে শিশু পুত্রসহ মায়ের আত্মহনন
  • বাঘারপাড়ায় মহিলা কজেলের অধ্যক্ষ আটক
  • নাশকতা মামলায় সাংবাদিক আসাদ গ্রেফতার, শার্শায় প্রতিবাদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৯, ২০২৬

কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
কালীগঞ্জে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিয়ামত কামালহাট গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টাকা লেনদেন নিয়ে চাচা নিয়ামত ও তার ভাতিজার মধ্যে বিরোধ চলছিল।

ঘটনার দিন এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় ভাতিজার আঘাতে গুরুতর আহত হন নিয়ামত। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।

ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিগঞ্জ থানারএস আই মনিরুজ্জামান  বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষেই প্রকৃত ঘটনা উদঘাটিত হবে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মেয়াদ শেষে ফিক্সড ডিপোজিটের টাকা না পেয়ে যশোরে বিক্ষোভ এক্সিম ব্যাংক গ্রাহকদের

গৃহবধূ শাম্মি হত্যা দ্রুত বিচার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.