Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৯, ২০২৬

কেশবপুরে দুই মাদকসেবী ও কারবারির কারাদণ্ড

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
কেশবপুরে দুই মাদকসেবী ও কারবারির কারাদণ্ড
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর সংবাদদাতা :
যশোরের কেশবপুরে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সহযোগিতায় সোমবার (৮ জুন) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি গ্রামের জাহাঙ্গীরকে ইয়াবা সেবন করে পরিবার ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই অভিযানে বালিয়াডাঙ্গা গ্রামের অসীম দাসকে গাঁজা সেবন, সংরক্ষণ ও বিক্রির দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে যাচ্ছে এবং সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় মাদকের অপব্যবহার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান এবং আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখা জরুরি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.