Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৯, ২০২৬

কেশবপুরে মাছ লুট ঘটনায় মারপিটে রক্তাক্ত জখম যুবক

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
কেশবপুরে মাছ লুট ঘটনায় মারপিটে রক্তাক্ত জখম যুবক
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর সংবাদদাতা :
যশোরের কেশবপুরে শরিকানা পুকুরের প্রায় ১৫ মণ মাছ লুট করে বিক্রির ঘটনাকে কেন্দ্র করে সজল হোসেন (২৩) নামে এক যুবককে মারপিট করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার ওই যুবকের বাবা উপজেলার মঙ্গলকোট গ্রামের জহুরুল ইসলাম ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। আহত সজল হোসেন বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মঙ্গলকোট দক্ষিণপাড়া এলাকার জহুরুল ইসলামের শরীকানা পুকুর থেকে সোমবার সকাল ৬টার দিকে প্রায় ১০ মণ রুই মাছ, পাঁচ মণ কাতল মাছসহ আনুমানিক ৫ লাখ টাকার মাছ প্রতিপক্ষ অংশিদাররা লুট করে বিক্রি করে ফেরার পথে তাদের কাছে মাছ ধরার কথা জানতে চাইলে বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে ওই দিন বেলা সাড়ে ১১টার সময় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ে সামনে জহুরুল ইসলামের ছেলে সজল হোসেনের পথরোধ করে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। সে সময় সজল হোসেন গালিগালাজের কারণ জিজ্ঞাসা করলে তাকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে।

ওই সময় তার সাথে থাকা চাচাতো বোন আলিফা খাতুনকেও (১৮) মারপিট করা হয়। আহত সজলকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনা উল্লেখ করে সজল হোসেনের বাবা জহুরুল ইসলাম কেশবপুর থানায় মঙ্গলকোট দক্ষিণপাড়া এলাকার রোমান হোসেন (২৫), আবুল কালাম বিশ্বাস (৪৮), রিফাত হোসেন (২১), শফি শেখ (৪৬), মোসলেম উদ্দিন বিশ্বাস (৫২), মামুন হোসেন (২৮), সুমন হোসেন (২৫), মিজানুর রহমান (৪৮), সুফিয়া বেগম (৩৭) ও বিউটি বেগমসহ (৪০) অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে আবুল কালাম বিশ্বাস বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা স¤পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তবে বাজারে শুনেছি উনার (জহুরুল) ছেলেকে (সজল) বাজারে একটা ঝামেলায় কে বা কারা আঘাত করেছে। ওই পুকুর আমাদের পৈত্রিক সম্পত্তি।

এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক সাইমুন হোসাইন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুকুরের শরিকানাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। অভিযোগের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.