Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৯, ২০২৬

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ জনের নামে মামলা, আটক ৩
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা :
ঝিনাইদহে মিছিল করার পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (৮ জুন) দিবাগর রাতে ছাত্রলীগের ওই তিন কর্মীকে আটক করে পুলিশ।

আটকরা হলেন, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর শহরের আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিক।

জানা গেছে, সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝটিকা মিছিল করে ছাত্রলীগের কর্মীরা। মিছিলের পরে দুপুরে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ।

ওই মামলায় বিকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় আটকাভিযান শুরু করেছে পুলিশের বিভিন্ন ইউনিট। পরে রাতে বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে পুলিশ।

আটক ছাত্রলীগের তিন কর্মীকে আজ মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে।

বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় ২৪ জনের নামে মামলা করা হয়েছে।

মামলায় আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.