সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
মঙ্গলবার পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট থানাসমূহের বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক রেজিস্টারসমূহ বিস্তারিতভাবে তদারকিসহ থানার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কাজের স্বচ্ছতা, শৃঙ্খলা ও গতিশীলতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন।
পাশাপাশি তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট থানার বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

