Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ৯, ২০২৬

দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা :
অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের আয়োজনে অভয়নগর উপজেলায় দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সভাকক্ষে বিতর্ক প্রতিযোগিতা এবং দুপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিদর্শক সুমিত দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটি অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস, সহ-সভাপতি সুকুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্সসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়া চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সততা সংঘের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

প্রতিযোগিতার ফাইনালে মাস্টারমাইন্ড কলেজিয়েট স্কুল নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের ১০ম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। অংশ নেয়া অপর দুই দল নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কম্পিউটার লিটল জুয়েল্স স্কুলের শিক্ষার্থীদের সনদপত্রসহ সান্তনা পুরস্কার দেয়া হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.