Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১০, ২০২৬

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে নতুন কোন করারোপ ছাড়াই নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌর এলাকা গঠন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে প্রথম শ্রেণির এ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ১৬ কোটি ৫৯ লাখ টাকা আয় ও ব্যয় ধরে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করা হয়।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক সম্রাট হোসেন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা তফিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, প্রেসক্লাব সভাপতি এসএম মজনুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক ও উপজেলা মুক্তিযোদ্ধ সংসদেও যুগ্ম আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান।

বাজেট উপস্থাপনকালে জানানো হয়, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ‘ক’ শ্রেণির এ পৌরসভাটির ১৬ দশমিক ৫৫ বর্গকিলোমিটার আয়তনের পৌসভায় বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়িয়ে নগর উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়। এবারের বাজেটে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, আধুনিক আলোকসজ্জা এবং পরিবেশবান্ধব নাগরিক সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.