অভয়নগর প্রতিনিধি
নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ শেখ (৬৫) রোবার রাতে খুলনা সিটি মেডিকল কলেজ হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহির রাজিউন)।
মৃতের পারিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঘুমের মধ্যে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। সকালে অচেতন অবস্থায় তাকে প্রথমে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল দুপুরে জানাজা শেষে তাকে নওয়াপাড়া পাঁচকবর কবরস্থানে দাফন করা হয়।
ওয়াদুদ শেখের মৃত্যু খবর পেয়ে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী এনামুল হক বাবুলসহ সর্বস্তরের নেতা কর্মীরা ছুটে আসেন।
শিরোনাম:
- শিবির নেতা জিসান ইস্যুতে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- যশোরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত
- শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন : দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ
- সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
- মহেশপুরে নিম্নমানের ইটের খোঁয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
- হত্যার হুমকি ও মামলার প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন
- দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবি’র
- মাগুরায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

