বাংলার ভোর প্রতিবেদক : যশোরে দেশীয় অস্ত্রসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাহাত হোসেন (৩০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একাধিক ধারালো দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ডিবি যশোরের এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম কোতোয়ালি থানাধীন শংকরপুর মোড়ে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদ পায়, শংকরপুর যশোর কলেজ রোড এলাকায় এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ডিবির বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটে সন্দেহভাজন ওই ব্যক্তিকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডিবি…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত ১০ নম্বর মহিলা সার্জারি ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ, কর্মকর্তা-কর্মচারী, রোগীর স্বজন ও উপস্থিত লোকজনের তাৎক্ষণিক তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা থেকে রক্ষা পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ওয়ার্ডের একটি অংশ থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ওয়ার্ডজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত এগিয়ে আসেন এবং…
বাঘারপাড়া সংবাদদাতা : অভাব থাকলেও সুখ ছিলো সংসারে। হাসিনা বেগমের বয়স এখন ৬০ বছর। একসময় স্বামী সন্তান পরিবার সবই ছিলো। এখন সবকিছু হারিয়ে সহায় সম্বলহীন হাসিনা বেগম থাইরয়েডের সাথে বসবাস করছেন গত দুই বছর ধরে। চিকিৎসক বলেছেন, থাইরয়েড থেকে ক্যান্সারে রূপ নিয়েছে। গলা দিয়ে অবিরাম তাজা রক্ত ঝরছে। খেতে পারেন না, হাঁটতে পারেন না এমনকি বসতেও পারেন না। প্রতিদিন দরকার ১৫শ’ টাকার ইনজেকশান ও ৫শ’ টাকার ওষুধ। ছোট মেয়ের ভিক্ষার টাকায় চলে তার সামান্য চিকিৎসা। চার সন্তানের জননী হাসিনা বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের শেখপাড়ার মৃত রহমান শেখের স্ত্রী। সরেজমিনে নারিকেলবাড়িয়া গ্রামে গিয়ে দেখা যায়, টিনের ছাপড়া ঘরে বারান্দায়…
বাঘারপাড়া সংবাদদাতা : যশোরের বাঘারপাড়ায় আধুনিক ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপি ‘ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। মেলা উদ্বোধন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন এবং সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা প্রমুখ। এ সময় স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণির কৃষক…
শ্যামনগর সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ প্রকল্পের আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে সুশীলনের বাস্তবায়নে এবং জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুশীলনের উপজেলা সমন্বয়কারী (শ্যামনগর-আশাশুনি) নিখিল রঞ্জন। তিনি জানান, ২০২৩ সাল থেকে সুশীলন উপজেলার কৈখালী, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নে কাজ করে আসছে। ঘূর্ণিঝড় রিমালের সময় ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্যোগ-পূর্ব প্রস্তুতি কার্যক্রম বাস্তবায়নে ৫ হাজার টাকা করে নগদ সহায়তা দেয়া হয়। এছাড়া প্রতিটি ইউনিয়নে ১২ জন করে স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে তথ্য…
বাংলার ভোর প্রতিবেদক : নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা গ্রহণে কেন্দ্র সচিবদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনিএ নির্দেশনা দেন। এ সময় তিনি বলেন পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকের দায়িত্ব অবহেলা মেনে নেয়া হবে না। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, ডাক্তার আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পান্নু, যশোর কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন,…
চৌগাছা সংবাদদাতা : চৌগাছায় উপজেলা মডেল মসজিদ নির্মাণ এবং কাঁচামাল হাটের ব্যবসায়ীদের চলমান সাময়িক সমস্যার সমাধানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এম. এ. সালাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদের নেতৃত্বে এ অনুষ্ঠিত সভায় স্থানীয় উন্নয়নের ধারাকে আরও গতিশীল করা এবং ব্যবসায়ীদের দৈনন্দিন সমস্যার কার্যকর সমাধানে এ সভার আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দ ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদসহ…
মাগুরা সংবাদদাতা দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল এবং পুরস্কার হিসেবে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর আব্দুল হাকিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, দুদক ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাওসার আহমেদ এবং মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর…
চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে ৬ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা কামারপাড়া গ্রামের একটি আমবাগানে এ অভিযান পরিচালনা করে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদের নেতৃত্বে বারাদী বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে তল্লাশি চালিয়ে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় আসামিবিহীন অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ বিষয়টি নিশ্চিত…
বাংলার ভোর প্রতিবেদক : ক্ষমতাসীনদের প্রভাব ও রাজনৈতিক আশ্রয়ে মুক্তেশ্বরী নদী দখল হয়ে আছে। দখলদারদের মধ্যে কেউ পতিত আওয়ামী লীগ সরকারে সংসদ সদস্য, কেউ আবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে থাকায় দীর্ঘদিন ধরেই মুক্তেশ্বরী নদী দখলমুক্ত করার দাবি উপেক্ষিত হচ্ছে। তারা ক্ষমতায় থেকে নদীর শ্রেণি পরিবর্তন করে সেবামূলক প্রতিষ্ঠানের নামে দখল করে রেখেছেন। সোমবার বিকেলে মুক্তেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের পদযাত্রা কর্মসূচি পালনের আগে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন ভবদহ জলাবদ্ধতা নিরসন আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। অভিযোগ তুলে মুক্তেশ্বরী নদী দখলমুক্ত করা, উজানে ভৈরব দের সঙ্গে এর সংযোগ পুনঃস্থাপন এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি। বিকেল…
