Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের চৌগাছা কাঁচাবাজারে অবৈধভাবে ১৮টি দোকান গড়ে ওঠায় কৃষিপণ্য কেনাবেচায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। বাজারে জায়গা সংকটে কৃষকরা পণ্য নিয়ে বসতে পারছেন না। অন্যদিকে ট্রাক ও অন্যান্য যানবাহন রাখার পর্যাপ্ত জায়গা না থাকায় অনেক ব্যাপারি বাজার ছেড়ে সাতমাইলসহ আশপাশের হাটে চলে যাচ্ছেন। ফলে বিক্রি করতে না পেরে বিপুল পরিমাণ কৃষিপণ্য নিয়ে ফিরে যেতে হচ্ছে চাষিদের। এতে কাঁচা সবজি নষ্ট হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার দুপুরে বাজারে গিয়ে স্থানীয় কৃষক, আড়তদার, শ্রমিক ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। তাদের অভিযোগ, বাজারের একটি বড় অংশ অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনায় দখল হয়ে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় সংসদে বিতর্কিত সম্পত্তি হস্তান্তর আইন প্রত্যাহারের দাবিতে যশোরে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে যশোর শহরের বারান্দিপাড়া নিজস্ব দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা সহসভাপতি হাফেজ মাওলানা মীর মোহর আলী, মাওলানা মিজানুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা শেখ শিহাব উদ্দিন, রফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুর মোহাম্মদ, উলামা বিষয়ক সম্পাদক মুফতি মাসউদুর রহমান, সদর উপজেলা সভাপতি হাফেজ মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি জহিরুল ইসলাম, নগর সভাপতি মাওলানা আব্দুর রহমান, জেলা শ্রমিক মজলিসের শহর সেক্রেটারি জামির হোসেন ও ছাত্র মজলিসের সাবেক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিবর্তন যশোরের আয়োজনে কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও নাটক মঞ্চস্থ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিবর্তন মঞ্চে অনুষ্ঠিত মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নওরোজ আলম খান চপল। লাবণ্য বিশ্বাসের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বিবর্তন যশোরের উপদেষ্টা আবুল বাসার সাইফুদৌলা, দৈনিক বাংলার ভোরের উপদেষ্টা সম্পাদক হারুন অর রশীদ, ডা. আহসান কবীর, যশোর ইনস্টিটিউটের সাবেক সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহেল, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, বিবর্তনের সাবেক সভাপতি সানোয়ার…

Read More

লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়ার মাটিয়াডাঙ্গা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মিসকান সরদারকে কুপিয়ে হত্যা করে। হত্যার প্রধান অভিযুক্ত ইউপি সদস্য শহীদুল মোল্যাকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তাকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত শহীদুল মোল্যা লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৬ এর একটি দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনার লবণচরা থানা পুলিশের সহযোগিতায় তার ভায়রাভাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে শহীদুল মোল্যাকে গ্রেফতার করে। পরে তাকে লোহাগড়া থানায় আনা হয়। উল্লেখ্য, লোহাগড়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাতক্ষীরায় সংবাদ প্রকাশের জের ধরে খান নাজমুল হুসাইন (৩৫) নামে এক সাংবাদিককে মারধর ও গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে ১২ হাজার টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আরও চার-পাঁচজন অজ্ঞাতনামার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় লিখিত এজাহার দিয়েছেন তিনি। খান নাজমুল হুসাইন দৈনিক খুলনাঞ্চল ও সরেজমিন বার্তা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এজাহার সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর দুপুর পৌনে ২টার দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় বসির সাহেবের পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন তার পথরোধ করেন। এ সময় তাঁকে গালিগালাজ করা হয়।…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলে চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কার্যক্রম দ্রুত সম্পন্ন করে মাত্র ১১ কার্যদিবসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করায় সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুকে সম্মাননা প্রদান করেছেন পুলিশ সুপার। মামলাটির তদন্ত কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে মহামান্য আদালতে অভিযোগপত্র দাখিলসহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম দ্রুত সম্পন্ন করায় পুলিশ সুপার নিজ হাতে ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর হাতে এ সম্মাননা তুলে দেন। এদিকে, চাঞ্চল্যকর জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় আদালত আসামিকে মৃত্যুদণ্ড এবং ৩ লাখ টাকা জরিমানা করেছেন।

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইসলাম শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ছয়জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের হেফাজতে নেয়া ব্যক্তিরা হলেন, রঘুনাথপুর গ্রামের রিয়ামিন মোল্যা (২২), সোহেল শেখ (৩৬), এক শিশু (১৭), নাছিম মোল্যা (১৭), সাবাবুল শেখ (৬০), শহিদুল ইসলাম আঙ্গুরী (৪০) এবং রমজান শেখ (২০)। পুলিশ সূত্রে জানা গেছে, ইসলাম শেখ হত্যাকাণ্ডের পর ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে অভিযান শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টার মধ্যে ছয়জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া…

Read More

মুর্শিদা পারভিন, রামপাল বয়সের ভাঁজে শতবর্ষ পার করা সখিনা বেগম দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ একটি ঘরে চরম ঝুঁকি নিয়ে বসবাস করছিলেন। শেষ বয়সে এসেও মাথা গোঁজার একটি নিরাপদ আশ্রয়ের স্বপ্ন বুনছিলেন ওই বৃদ্ধা। অবশেষে ১০১ বছর বয়সে এসে তাঁর সেই অধরা স্বপ্ন পূরণ হয়েছে। ‘ইরামন ফাউন্ডেশন’ এর সহায়তায় মাথা গোঁজার একটি নতুন টিনসেড ঘর পেয়েছেন তিনি স্থানীয় সূত্রে জানা যায়, রামপাল উপজেলার মানিকনগর পশ্চিম পাড়ার বাসিন্দা সখিনা বেগমের জরাজীর্ণ ঘরের চিত্র সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। বিষয়টি নজরে আসে সমাজসেবক আকবর হায়দার মুন্নার। তিনি আশিক নামের এক স্বেচ্ছাসেবীকে বিষয়টির সত্যতা যাচাইয়ের অনুরোধ জানান। পরবর্তীতে সখিনা বেগমের নাতি এবং স্থানীয়…

Read More

কালিগঞ্জ সাংবাদদাতা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা তার প্রতিষ্ঠিত দারুল ইহসান জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ শরীফ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছিদ্দিক হাসান শংকরপুর। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডা. মাওলানা আয়ুব হোসেন, মাওলানা আবু হায়াত, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আবু রাহায়নসহ স্থানীয় মুসল্লীরা। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর রাতে ১ নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেনকে সন্ত্রাসীরা গুলি হত্যা করেন।

Read More

মাগুরা সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় জেলা মহিলা দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম ও পুনর্বাসন সম্পাদক নেওয়াজ হালিমা আরলী। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ। জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহানা পারভীন বিউটি। এ সময় জেলা বিএনপি ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ…

Read More