Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : যশোরে যুবলীগের ঝটিকা মিছিল
  • যশোরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
  • উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
  • গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান
  • যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা
  • গরু-ভেড়ার অবাধ বিচরণ আশাশুনি-বুধহাটা সড়কে
  • পোফ’র রজত জয়ন্তী উদযাপন
  • বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় : গাছের ডাল ছাঁটার নামে বড় লগ কাটার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা : ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

হাফিজুর রহমান, চৌগাছা

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণী গ্রামে প্রায় শত বছরের পুরোনো একটি চলাচলের রাস্তা বন্ধের অপচেষ্টার অভিযোগ উঠেছে। জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের পথটি বন্ধের প্রতিবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।

আবেদন সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবর্ণী গ্রাম থেকে মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পোড়াদাহ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয় কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করেন। পাশাপাশি এলাকার মুসল্লিরা মসজিদে যাতায়াত এবং কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফনসহ ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কার্যক্রমেও রাস্তাটি ব্যবহার হয়।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ওসমান গনি রাস্তাটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছেন। এতে দীর্ঘদিনের ব্যবহৃত পথটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তাটি বন্ধ হলে সাধারণ মানুষের পাশাপাশি মসজিদ ও কবরস্থানে যাতায়াতকারী মুসল্লি এবং মৃত ব্যক্তিদের দাফন কাজে চরম ভোগান্তি সৃষ্টি হবে বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর পক্ষে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, রাস্তাটি কোনো ব্যক্তির একক চলাচলের পথ নয়। এটি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাস্তাটি বন্ধ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে ওসমান গনির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তার জন্য আমার ঘরের সমস্যা হচ্ছে তাই রাস্তা ঘিরে বন্ধ করে দিয়েছি। মাপজোখ করে রাস্তা সরকার দিয়ে দিক।

এলাকাবাসীর পক্ষ থেকে ইউএনওর কাছে রাস্তাটি সরেজমিনে পরিদর্শন, প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ তদন্ত এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসাধারণের দীর্ঘদিনের চলাচলের পথটি উন্মুক্ত ও নির্বিঘ্ন রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের দাবি জানানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : যশোরে যুবলীগের ঝটিকা মিছিল

    November 1, 2026

    যশোরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

    November 1, 2026

    উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.