Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
  • গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান
  • যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা
  • গরু-ভেড়ার অবাধ বিচরণ আশাশুনি-বুধহাটা সড়কে
  • পোফ’র রজত জয়ন্তী উদযাপন
  • বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয় : গাছের ডাল ছাঁটার নামে বড় লগ কাটার অভিযোগ
  • যশোরে ধানক্ষেত থেকে নারী ও পুরুষের মরদেহ উদ্ধার
  • মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
কৃষি

যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি, গবেষণা জোরদার ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গাজীপুরের কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার শতাধিক কর্মকর্তা ও বিজ্ঞানী অংশ নেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুরের কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খোরশেদ আলম।

আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মনজুরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোশাররফ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের ডিপুটি প্রজেক্ট ডাইরেক্টর ড আনোয়ার হোসেন খান, বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামানসহ কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও বিজ্ঞানীরা।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আশফাকুর রহমান বলেন, আলুর চাহিদা পূরণে উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও উন্নত জাতের আলুর চাষ সম্প্রসারণ করতে হবে।

কর্মশালায় যশোর অঞ্চলের যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার কৃষি বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

    October 31, 2026

    গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান

    October 31, 2026

    গরু-ভেড়ার অবাধ বিচরণ আশাশুনি-বুধহাটা সড়কে

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.