বাংলার খেলা প্রতিবেদক :
শনিবার সকালে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে নুতন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে। ক্ষুদে ক্রীড়াবিদের বাছাই করতে এ কার্যক্রম।
যা চলবে আজ রোববার পর্যন্ত। উপশহরের সকল প্রাইমারি স্কুলের খেলোয়াড়রা এ বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করবে বলে আয়োজক সূত্র থেকে জানানো হয়েছে।
বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট (আবাঃ) নিউটাউনের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের সভাপতি অ্যাডভোকেট কাজী সেলিম রেজা ময়না।
স্কুলের প্রধান শিক্ষক রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপশহর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন, সাবেক ফুটবলার কাজী জামাল হোসেন, ক্রীড়া সংগঠক শ্রীনিবাস হালদার, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক তৌহিদুর রহমান প্রমুখ।
