বাংলার ভোর প্রতিবেদক : দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে বিপুল পরিমাণ রাজস্ব থেকে সরকার বঞ্চিত হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন যশোর-২ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। তিনি এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন। জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে দেয়া বক্তব্যে মুন্নি বলেন, ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় একটি অংশ বেনাপোল স্থলবন্দর দিয়ে সম্পন্ন হয়। এ বন্দর সরকারের রাজস্ব আদায়ের অন্যতম প্রধান উৎস হলেও সিন্ডিকেটের দৌরাত্ম্য, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে রাজস্ব আদায় ব্যাহত হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমসের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল নির্ধারিত পরিমাণের চেয়ে কম দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্মসূচির ডিলার রাহাজ্জান আলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগিদের। তাদের অভিযোগ, রোববার পাশাপোল বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৫ জন হতদরিদ্র কার্ডধারীর মধ্যে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়। এ সময় জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও এক কেজি করে কম দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। অভিযোগকারীদের দাবি, কয়েকজন কার্ডধারী ডিলারের কাছ থেকে পাওয়া চাল পুনরায় ওজন করে ৮০০ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত কম পেয়েছেন। এ সময় পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড.…
নড়াইল সংবাদদাতা : পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রবির ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় নারী মুক্তি সংসদ নড়াইল জেলা শাখার উদ্যোগে কোর্ট চত্বর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা শিশু জান্নাতুল মাওয়ার হত্যাকারীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান। এর সাথে আরো জানান ফাঁসির রায় দ্রুত কার্যকর করার লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত রয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের চৌগাছা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ নাজির উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চৌগাছা থানার ১১ নম্বর সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে অভিযান চালানো হয়। গ্রামের মান্নান নামে এক ব্যক্তির বাড়ির সামনের ইট বিছানো রাস্তার ওপর থেকে নাজির উদ্দিনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করেন ডিবি সদস্যরা। আটক নাজির উদ্দিন রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
বাংলার ভোর প্রতিবেদক : শিশু যৌন শোষণ ও নির্যাতনের ঘটনা কার্যকরভাবে তদন্ত, ভুক্তভোগী শিশুদের ট্রমা নিরসন এবং শিশুবান্ধব আদালত কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে যশোরে পুলিশ কর্মকর্তাদের দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়। ফ্রি আ গার্ল নেদারল্যান্ডস ও জিমান-এর সহযোগিতায় এবং অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এর বাস্তবায়নে আয়োজিত এই কর্মশালায় যশোরের বিভিন্ন থানার নারী ও শিশু হেল্প ডেস্কে কর্মরত ২০ জন পুলিশ কর্মকর্তা অংশ নেন। কর্মসূচির উদ্বোধনী ও মূল সেশনে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। দিনব্যাপি এই প্রশিক্ষণে শিশু যৌন শোষণ শনাক্তকরণ, প্রমাণ সংগ্রহ-সংরক্ষণ এবং শিশুর থেকে সংবেদনশীল উপায়ে…
জাকির হোসেন, আশাশুনি আশাশুনিতে মাত্র ২ কি.মি. ইটের সোলিং রাস্তার বেহাল দশার কারণে কাদাকাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাদাকাটি গ্রামের প্রায় ৫০০ পরিবার বর্ষা মৌসুমের কাদাপানিতে চরম ভোগান্তিতে পড়েছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকা সংশ্লিষ্ট এলাকার ২ শতাধিক শিশু কিশোর শিক্ষার্থীরা অনতিবিলম্বে রাস্তাটি সংস্কার করে দিতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সরজমিনে দেখা গেছে, কাদাকাটি ইউনিয়নের হাজীর হাটখোলা থেকে উত্তরে খালের পূর্ব দিক দিয়ে অছিরুদ্দীন সরদারের বাড়ি পর্যন্ত একটি ইটের সোলিং রাস্তার ইট উঠে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তা দিয়ে কোন পরিবহন তো দূরের কথা একটি বাইসাইকেল চলতে পারে না। এমনকি রাতের বেলা হেঁটেও পথ চলা যায়না। জমিতে সার…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর-ঝিনাইদহ মহাসড়ক উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত চুড়ামনকাটি বাজারের ব্যবসায়ী, দোকানদার ও কর্মচারীরা দুই দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। রোববার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক ব্যবসায়ী ও কর্মচারী এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি তুলে দেন। ব্যবসায়ীদের অভিযোগ, মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জন্য জেলা ভূমি অধিগ্রহণ শাখা থেকে গত ৮ ও ৯ সেপ্টেম্বর চুড়ামনকাটি বাজারে ৮ ধারার নোটিশ জারি করা হলেও বাজারের বহু দোকানদার ও ব্যবসায়ী এখনো কোনো লিখিত নোটিশ পাননি। মানববন্ধন থেকে উত্থাপিত ২ দফা দাবি হলো, চুড়ামনকাটি বাজারে যেসব ব্যবসায়ী এখনো ৮ ধারার নোটিশ পাননি, দ্রুত তাদের…
বাংলার ভোর প্রতিবেদক : চার হাজার একশ’ কোটি টাকার মেগা প্রকল্প। লক্ষ্য ছিল যশোর-ঝিনাইদহ মহাসড়ককে ছয় লেনে উন্নীত করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। অথচ প্রকল্প শুরুর সাড়ে পাঁচ বছর পরও কাজের অগ্রগতি মাত্র ১২ শতাংশ। মূল সড়কের নির্মাণকাজই এখনো পুরোদমে শুরু হয়নি। এরই মধ্যে ঝিনাইদহ অংশে জমি অধিগ্রহণের নামে কোথাও জমির মূল্য বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম নির্ধারণ, আবার কোথাও জমি ও স্থাপনার অতিমূল্যায়নের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের গোপনীয় তদন্তেও এসব অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তদন্তে সরকারের শতকোটি টাকা আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অথচ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হওয়ার কথা প্রকল্পটির মেয়াদ। হাতে সময় আর মাত্র কয়েক…
চৌগাছা সংবাদদাতা : পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে যশোরের চৌগাছার বুড়িন্দিয়া কলপাড়া মসজিদে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। মাওলানা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার ভোর-এর চৌগাছা সংবাদদাতা ও পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের, সাংবাদিক মাওলানা আব্দুর রহিম, সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক আসাদুজ্জামান মুক্ত ও সাংবাদিক কালিমুল্লাহ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা এমদাদুল হক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাস্টার আজিজুর রহমান, মাওলানা মোতাছিম বিল্লাহ, মাওলানা…
বাংলার ভোর প্রতিবেদক : সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে কেউ কেউ বিতর্ক ও রাজনীতি করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, বৃদ্ধ মা-বাবাকে সুরক্ষা দেয়ার জন্য সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনী হেবা আইনে কোনো ধরনের হস্তান্তরকে বাধাগ্রস্ত করবে না। শনিবার বিকেলে যশোর পিটিআই মিলনায়তনে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) আয়োজিত চাকরি মেলার সেমিনারে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আমরা যে সংশোধনী এনেছি, সেটা ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্টে। কিন্তু সংশোধনের এই অংশটুকু তারা পড়ছেন না। না পড়ে এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন। এখন কেউ কেউ বলছেন, এটা হেবা আইন লঙ্ঘন করছে। তিনি বলেন, মানুষের কল্যাণের…