Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

রহিমাবাদকে আপনারাই আদর্শ গ্রাম করতে পারেন : সাতক্ষীরা জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreJuly 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাটকেলঘাটা সংবাদদাতা
তালা উপজেলার সদর ইউনিয়নের রহিমাবাদ গ্রামকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় তালার নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, রহিমাবাদ গ্রামকে আপনারাই আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে পারেন। আমার সহযোগিতা ও আপনাদের চেষ্টায় রহিমাবাদ গ্রামকে আদর্শ গ্রামের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। উন্নয়ন কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে। এ সময় তিনি আরও বলেন গ্রামের সকল মানুষ দলমত নির্বিশেষে গ্রামের উন্নয়নের স্বার্থে একসাথে মিলেমিশে কাজ করলে গ্রামের উন্নয়ন ও আদর্শ গ্রাম হিসেবে পূর্ণতা পাবে ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এবং আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন কাদের।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তালা থানার ওসি মো. মাইনউদ্দিন, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাবেক আমির মুহাদ্দিস রবিউল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জালালপুর ইউপি চেয়ারম্যান মফিজুল হক লিটু, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, তালা প্রেসক্লাব সভাপতি এম এ হাকিম, উপজেলা জামায়াত আমির মাওলানা মফিদুল্লাহ, বিএনপির উপজেলা যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল নেতা সাইদুর রহমান সাঈদ, যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের প্রমুখ।

সভা শুরুর আগে জেলা প্রশাসক বিদ্যালয় মাঠে একটি হরিতকি গাছের চারা রোপণ করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, আমি স্যারকে সামনে রেখেই আপনাদেরকে কথা দিচ্ছি, আমার সর্বোচ্চ চেষ্টা ও স্যারের সার্বিক সহযোগিতায় তালা উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবো।

আদর্শ আপনারাই করতে গ্রাম পারেন রহিমাবাদকে সাতক্ষীরা জেলা প্রশাসক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.