Author: banglarbhore

কপিলমুনি সংবাদদাতা : চরম অভাব-অনটনকে জয় করে চিকিৎসকের স্বপ্ন দেখছে লামিয়া আখতার কেয়া। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই মেধাবী শিক্ষার্থী ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়েছে। কেয়ার বাবা কামরুল ইসলাম মোড়ল পত্রিকার পরিবেশক এবং মা হাসিনা বেগম গৃহিণী। ভিটেমাটি ছাড়া জমিজমা না থাকায় পত্রিকা বিক্রি করে ও গৃহপালিত হাঁস-মুরগির সামান্য আয়েই টেনেটুনে চলে তাদের সংসার। এত দারিদ্র্যের মধ্যেও থেমে নেই কেয়ার পড়াশোনা। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেয়া বলে, ছোটবেলা থেকেই আমার ইচ্ছা বড় হয়ে চিকিৎসক হওয়া। লেখাপড়া শেষ করে নিজ গ্রামসহ দেশের দরিদ্র ও অসহায় রোগীকে সেবা দিতে চাই। আমার এই স্বপ্ন পূরণ করে সবার…

Read More

মাগুরা সংবাদদাতা : মাগুরা জেলা ডেকোরেটর মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়নের মাধ্যমে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে তরুন ভৌমিককে সভাপতি এবং রশিদ মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শনিবার সকাল ১০টায় স্থানীয় পারলা প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ডেকোরেটর মালিক সমিতির সভাপতি জাকির হোসেন (পল্টু)। প্রধান বক্তা ছিলেন মহম্মদপুর উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ বিশ্বাস। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় ডেকোরেটর মালিক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফরিদপুর জেলা…

Read More

জাহিদুল কবীর মিল্টন : যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় সরকারি কোনো অনুমোদন ছাড়াই অবৈধভাবে ইজিবাইক ও অটো-রিকশা তৈরির কারখানা গড়ে তোলার অভিযোগ উঠেছে। জেল রোডের বাসিন্দা প্রয়াত কদম রসুলের বাসভবনের ভেতর ‘সোহাগ অটো’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের আঁড়ালে এই কারখানা পরিচালিত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটির সামনের সাইনবোর্ডে কেবল ‘ইজিবাইক ও থ্রি-হুইলারের খুচরা ও পাইকারি পার্টস বিক্রয়কেন্দ্র’ লেখা থাকলেও ভেতরে গোপনে প্রতিদিন ১৫ থেকে ২০টি নতুন অটো-রিকশা তৈরি করা হচ্ছে। পরবর্তীতে এসব যানবাহন ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। যশোরের আটটি উপজেলাসহ পাশ্ববর্তী জেলাগুলোতেও ট্রাকে করে এসব অবৈধ যানবাহন সরবরাহ করা হচ্ছে…

Read More

শার্শা সংবাদদাতা যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় তারা যশোর-বেনাপোল মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। শনিবার বেলা ১১টার দিকে শার্শা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়। পরে নেতাকর্মীরা উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর তারা পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যান। সমাবেশে বক্তারা শহিদুল ইসলাম শহীদের পদ অব্যাহতির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করার দাবি জানান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান…

Read More

বাংলার ভোর প্রতিবেক মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত যশোরের দিনব্যাপি চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। মেলায় ক্ষুদ্রঋণ বিতরণকারী ৩৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) অংশ নিয়েছে। আয়োজকদের হিসাবে, প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থী মেলায় অংশ নিয়েছেন। এদিন পাঁচ শতাধিক কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় যশোর পিটিআই চত্বরে এ চাকরি মেলার উদ্বোধন করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. হেলাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরএর নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, আরআরএফের প্রধান নির্বাহী ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তার এবং আর্স বাংলাদেশের নির্বাহী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক নার্গিস বেগম শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেছেন লক্ষ্য কেবল বিসিএস ক্যাডার নয়, নিজেকে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। লক্ষ্য যদি হয় কেবল বিসিএস ক্যাডার হওয়া, তাহলে মানসিকতায় পূর্ণতা আসবে না। নিজের সাফল্য নিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কাজ করতে হবে। শনিবার যশোর শিক্ষা ট্রাস্ট কর্তৃক জেলার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী এবং জেলা প্রশাসনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক নার্গিস…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ওরফে গোল্ড শহীদকে স্বপদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। একই সঙ্গে পৃথক এক সতর্কীকরণ চিঠিতে যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা এবং মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলকে চূড়ান্ত সতর্কবার্তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি ও চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার দায়ে যশোরের…

Read More

কাজী নূর যশোরের বারান্দি নাথপাড়ার জয়দেব সাহা, সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ইমদাদুল ইসলাম বিদ্যুৎ, চুড়ামনকাটি ইউনিয়নের হানিফ গাজী, ইন্তাজ আলীসহ অনেক সবজি বিক্রেতা দু একটি পণ্য কিনেই ফিরে এসেছেন যশোরের সবজির পাইকারি মোকাম বারীনগর থেকে। কারণ হিসেবে তারা বলেন, দু’ দিন আগেও দাম ঠিক ছিল। আজ দেখছি বেশ কিছু সবজির দাম কেজিতে ২০/৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। বেগুন, বরবটি, ঝিঙেসহ বেশ কিছু মালের দাম বৃদ্ধি পেয়েছে হাটে। বাড়তি দামে মাল কিনে বিক্রি করতে পারবো কিনা সেটা তো আমাদের ভাবতে হবে। পরিবহনসহ আনুষাঙ্গিক সকল খরচ মিটিয়ে পড়তা হবে না ভেবে সস্তায় কিছু সবজি নিয়ে ফিরে এসেছি। শুক্রবার সকালে যশোরের হাজী মোহাম্মদ মহসিন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের পুরাতন কসবা মৌজায় সরদার স্টেটের একটি জমি নিয়ে চলমান বিরোধের মধ্যে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে নির্মাণসামগ্রি রেখে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। দাবি করা হচ্ছে দখলদারের নেতৃত্বে রয়েছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক। সরদার স্টেটের মালিক সায়াদ হোসেন এ অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে সিরাজুল ইসলাম মানিক বলেছেন, তিনি কোনো পক্ষের হয়ে জমি দখল করতে যাননি; বরং বিরোধপূর্ণ জমিতে চলমান কাজ বন্ধ করতে সেখানে গিয়েছিলেন। তবে, এ ঘটনায় দুইপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সায়াদ হোসেনের অভিযোগ, শুক্রবার সুমন হোসেন ও আসাদুজ্জামানসহ কয়েকজন সিরাজুল ইসলাম…

Read More

চুড়ামনকাটি সংবাদদাতা মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এই কাজে দেশের সর্ব পেশার মানুষের এগিয়ে আসতে হবে। শুক্রবার চুড়ামনকাটিতে অনূর্ধ্ব ১৩ আট দলীয় ওয়ার্ড কাপের ফাইনাল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, কেবল মাত্র খেলাধুলায় পারে আপনার আমার সন্তানকে মাদক থেকে দূরে রাখতে। এছাড়াও বিশ্ব দরবারে পরিচিতি লাভ সম্ভব খেলাধুলার মাধ্যমে। তাই তো আমাদের সবাইকে খেলাধুলার দিকে এগিয়ে আসতে হবে। শুক্রবার বিকেলে ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় সোনার বাংলা এফসি ৪-১ গোলের ব্যবধানে ইনকিলাব…

Read More