বাংলার ভোর প্রতিবেদক :
যশোর শহরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।
রোববার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে শহরের লালদিঘির পাড় থেকে মিছিলটি শুরু হয়।
পরে পাইপপট্টি এলাকায় হাজী সুমনের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের আয়োজন করেন যশোর জেলা যুবলীগের সংগঠক, সাবেক ছাত্রনেতা ও যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন।
তিনি আত্মগোপনে থেকে তার অনুসারী ও নেতাকর্মীদের মাধ্যমে এ মিছিলের আয়োজন করেন বলে জানা গেছে। মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা যুবলীগের সংগঠক ও শহর যুবলীগের সদস্য শেখ শহীদ।
