Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
  • স্বপ্নচারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • আশাশুনি প্রেস ক্লাবে ওসি শাহিদুর রহমানের মতবিনিময়
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মণিরামপুর জামায়াত নেতার কুরুচিপূর্ণ স্ট্যাটাস শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন
  • নড়াইলে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড
  • চুড়ামনকাটিতে নতুনকুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ
  • যশোরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNovember 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতি ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতি যশোর জোনের যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার শহরের হোটেল হাসান ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বিদ্যুৎ বিভাগের সকল কাজের মূল্য বৃদ্ধির জোর দাবি জানিয়ে বলেন, বিগত ২০১৪ সালের পর নতুন করে কোন কাজের মূল্য বৃদ্ধি করা হয়নি। দীর্ঘ এক যুগ আগের মূল্য তালিকা অনুযায়ী কাজ চলছে।

এ সময়ের মধ্যে দফায় দফায় শ্রমিকের মজুরি বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে একজন শ্রমিকের মজুরি ছিল ২০০ টাকা। বর্তমানে একজন শ্রমিকের মজুরি দিতে হয় ৫০০ থেকে ৭০০ টাকা।

এমনিভাবে পরিবহন খরচসহ সকল ধরনের খরচ দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় দিনের পর দিন ঠিকাদার প্রতিষ্ঠানের লোকসান গুণতে হচ্ছে। এমতাবস্থায় নেতৃবৃন্দ কাজের মূল্য বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতি যশোর জোনের সভাপতি এমএ সিদ্দিকের সভাপতিত্বে অন্যান্যে মধ্যের বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, উপদেষ্টা গোলাম মোস্তাফা, মিনি ঠিকাদার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি শাহবাজ আলী, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রমুখ।

সমন্বয় সভা পরিচালনা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল বাশার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন

    November 1, 2026

    স্বপ্নচারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

    November 1, 2026

    আশাশুনি প্রেস ক্লাবে ওসি শাহিদুর রহমানের মতবিনিময়

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.