Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
  • যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ডাকাতি মামলায় যশোরে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
  • কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ খালাতো ভাইয়ের বিরুদ্ধে
  • কেশবপুরে নিহত স্বামী-স্ত্রীর পরিচয় সনাক্ত পুলিশের ধারণা হত্যাকাণ্ড
  • ধর্ষণচেষ্টা : অভিযোগে অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার দাবিতে অভয়নগরে মানববন্ধন
  • যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বপ্নচারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNovember 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। শনিবার স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত পরীক্ষায় জেলার ২০০টি স্কুল ও মাদ্রাসার ১ হাজার ৩১০ জন শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হারুন অর রশিদ এবং কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর আতিয়ার রহমান।

স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থার সভাপতি কামরুল ইসলাম এবং সংস্থার সেক্রেটারি ও স্বপ্নচারী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হোসেনের তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। জেলার বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ এ উদ্যোগের প্রতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আগ্রহের প্রতিফলন।

তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার প্রসারে ইতিবাচক অবদান রাখবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন

    November 1, 2026

    খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা

    November 1, 2026

    যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.