Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা
  • যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ডাকাতি মামলায় যশোরে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট
  • কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ খালাতো ভাইয়ের বিরুদ্ধে
  • কেশবপুরে নিহত স্বামী-স্ত্রীর পরিচয় সনাক্ত পুলিশের ধারণা হত্যাকাণ্ড
  • ধর্ষণচেষ্টা : অভিযোগে অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তার দাবিতে অভয়নগরে মানববন্ধন
  • যবিপ্রবিতে এএসডিএস বিভাগের অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল কাটা ঘটনায় তদন্ত কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreNovember 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাঘারপাড়া সংবাদদাতা :
যশোরের বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ে গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় মেহগনি গাছের মোটা ডাল কেটে লগ তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।

রোববার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শিক্ষার্থী বিকে বিল্লাহ, টগর হোসেন, শুভ দাস, সোহান হোসেন ও রায়হান হোসেন। মানববন্ধনে শিক্ষার্থীরা গাছ কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

গত শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে গাছ ছাঁটাইয়ের কাজ চলে। স্থানীয় চারজন শ্রমিক এ কাজে নিয়োজিত ছিলেন। এ সময় ১৬টি মেহগনি গাছের বড় বড় ডাল কেটে লগ তৈরি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, কলেজের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে প্রায় ২৫টি বড় মেহগনি গাছ রয়েছে। দীর্ঘদিন ধরে গাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ছায়া দিয়ে আসছে। তবে শনিবার ডাল ছাঁটাইয়ের নামে এসব গাছের মোটা ডাল কেটে ফেলা হয়েছে। এতে গাছগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরিবর্তে পরিকল্পিতভাবে গাছের মোটা ডাল কেটে লগ তৈরি করা হয়েছে। এসব লগ বিক্রি করে একটি চক্র আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছেন।

এদিকে, ঘটনার তদন্তে ইউএনও ভূপালী সরকার তিন সদস্যের কমিটি গঠন করেছেন। কমিটিতে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একজন ফরেস্টার সামাজিক বনায়ন বাগান কেন্দ্রের ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। কমিটিকে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার বলেন, বাঘারপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের গাছ কাটার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করবে। এরপর বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    খাদ্যের খোঁজে বনের হনুমান লোকালয়ে : জীবনাশংকা

    November 1, 2026

    যশোর নিউটাউন বাদশাহ ফয়সল ইন্সটিটিউটর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    November 1, 2026

    ডাকাতি মামলায় যশোরে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.