Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মণিরামপুর জামায়াত নেতার কুরুচিপূর্ণ স্ট্যাটাস শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন
  • নড়াইলে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড
  • চুড়ামনকাটিতে নতুনকুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ
  • যশোরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও মিনি ঠিকাদার কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত
  • শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন : যশোরে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল
  • যশোরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
  • উপশহরে নুতন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন
  • গণভোটের রায় অস্বীকার করে জনগণকে অপমান করেছে সরকার : ডা. শফিকুর রহমান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

banglarbhoreBy banglarbhoreNovember 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
র‌্যালি ও আলোচনা সভা, সফল যুব স্বীকৃতি ও ঋণ বিতরণসহ নানা কর্মসূচির মধ্যদিয় রোববার সকালে যশোরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খোন্দকার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সফল আত্মকর্মী ঘোপ বেলতলার ইউনিফ্যাশনের পরিচালক আল মামুন, সফল যুব সংগঠক চৌগাছার বেড়গোবিন্দপুরের অপরাজিতা যুব উন্নয়ন সংস্থার সভাপতি তানভীর রহমান, সদর উপজেলার হাসিমুখ যুব কল্যাণ সংস্থার সভাপতি ফারহান কাশেম অয়ন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রফেসর জিল্লুল বারী।

অনুষ্ঠানে সফল যুব সংগঠক ও আত্মকর্মীদের স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। স্বীকৃতিপ্রাপ্তরা হলেন চৌগাছার বেড়গোবিন্দপুরের অপরাজিতা যুব উন্নয়ন সংস্থার সভাপতি তানভীর রহমান, সদর উপজেলার হাসিমুখ যুব কল্যাণ সংস্থার সভাপতি ফারহান কাশেম অয়ন, সদর উপজেলার নিউ কালেকশন গার্মেন্টসের স্বত্বাধিকারী ইমরান হোসেন ও সফল আত্মকর্মী উপশহর ই-ব্লকের ফরিদা বায়োগ্যাস প্রকল্পের স্বত্বাধিকারী ফরিদা সুলতানা।

যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় যুব দিবসে দুই জনের মাঝে তিন লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে যশোর সদর উপজেলার তালবাড়ীয়া গ্রামের শ্রাবণী আক্তারকে দুই লাখ টাকা ও বাঘারপাড়া নারিকেলবাড়িয়া গ্রামের প্রবীর কুমার দাসের মাঝে এক লাখ টাকার চেক বিতরণ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে মণিরামপুর জামায়াত নেতার কুরুচিপূর্ণ স্ট্যাটাস শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন

    November 1, 2026

    নড়াইলে গাঁজাসহ আটক যুবকের কারাদণ্ড

    November 1, 2026

    চুড়ামনকাটিতে নতুনকুঁড়ি স্পোর্টসের পুরস্কার বিতরণ

    November 1, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.