Author: banglarbhore

সাতক্ষীরা সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন পৌর দীঘিতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পোনা অবমুক্ত করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভূট্টো এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলার কলেজগুলোতে ২০২৬/২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে পাঁচ শ্রেণির শিক্ষার্থী ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির সুযোগ পাচ্ছে। এসব শিক্ষার্থীর ক্ষেত্রে কলেজ কর্তৃক নির্ধারিত ন্যুনতম জিপিএ শিথিল করা হয়েছে। তাদের অনলাইনে আবেদন করারও প্রয়োজন নেয়। বিশেষ কোটায় ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা হলো-বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী, প্রবাসীর সন্তান, বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী এবং খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় বা জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী। যশোর শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর কুবায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত একটি নোটিশ শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, বিশেষ কোটার আওতাভুক্ত শিক্ষার্থীরা পছন্দের কলেজে সরাসরি ম্যানুয়াল পদ্ধতিতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন উপলক্ষে যশোর শহরে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে শহরের বকুলতলা জুলাই চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি দড়াটানা, চৌরাস্তা হয়ে প্রেসক্লাবর অভিমুখে যাত্রা করে। পরে সিভিল কোর্ট মোড়ে গিয়ে আনন্দ মিছিলটি সমাপ্ত হয়। এ সময় এনসিপির যশোর জেলা শাখার নতুন কমিটির নেতৃবৃন্দসহ দলটির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। মিছিল থেকে নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদিত তালিকা অনুযায়ী, যশোর জেলা এনসিপির আহ্বায়ক করা হয়েছে নূরজ্জামানকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. শহীদুল ইসলাম জাবির। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শাহজাহান কবীর, আসাদুজ্জামান বাবুল,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোর মেডিকেল কলেজের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দড়াটানা মোড়ে গিয়ে শেষ হয়। দড়াটনা মোড়ে মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসকবৃন্দ একত্রিত হয়ে সাধারণ পথচারী ও সর্বস্তরের মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। শোভাযাত্রাটি পুনরায় ২৫০ শয্যা হাসপাতালে ফিরে আসে এবং হাসপাতাল চত্বরে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচি শেষে হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত সভা হয়। সেখানে হাসপাতালে কর্মরত তত্ত্বাবধায়ক ও মেডিকেল…

Read More

তালা পৌর সংবাদদাতা : একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে তালা উপজেলা প্রশাসন। তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির এসব ছাত্রীর বাল্যবিবাহের বিষয়টি জানার পর তাদের অভিভাবকদের ডেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের সংসারে না পাঠিয়ে বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট ছাত্রী ও তাদের অভিভাবকদের উপস্থিত করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বাল্যবিয়ের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। পাশাপাশি ছাত্রীদের শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য অভিভাবকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ সময় উপস্থিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : ঘোড়ার গাড়ি ছুটছে ধীরে ধীরে। গাড়িতে বসা অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর আলম মোল্যা। আর পাশে ও পেছনে প্রিয় শিক্ষার্থীদের ভিড়। কারও চোখে অশ্রু, কারও মুখে হাসি। ২৬ বছরের শিক্ষকতা জীবনের শেষ দিনে এমনই ব্যতিক্রমী আয়োজনে প্রিয় শিক্ষককে বিদায় জানালেন যশোরের ঐতিহ্যবাহী মুসলিম একাডেমীর শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মুসলিম একাডেমী প্রাঙ্গণে সিনিয়র শিক্ষক (ইংরেজি) জাহাঙ্গীর আলম মোল্যার বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে করে তাকে বিদ্যালয় থেকে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের কর্মস্থল থেকে এমন ব্যতিক্রমী বিদায় পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জাহাঙ্গীর আলম মোল্যা। একইভাবে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া উপজেলায় দিনব্যাপি বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় কলারোয়া উপজেলার তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১ হাজার শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেয়া হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের…

Read More

কালিগঞ্জ সংবাদ দাতা : ইনস্পেকটর জেনারেল অব পুলিশ আইজিপি’র নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে কালিগঞ্জ থানার বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে গঠন করা হয়েছে একটি টিম। বাছাইপ্রক্রিয়া সম্পন্ন করতে বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ থানার বিভিন্ন এলাকার কাবাডি খেলোয়াড়দের অংশগ্রহণে উপজেলা পরিষদ মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান। এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত করা,…

Read More

চুড়ামনকাটি সংবাদদাতা : শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার তীরেরহাট শহীদ ইদ্রিস মেমোরিয়াল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চুড়ামনকাটি ও হৈবতপুর ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তীররহাট শহীদ ইদ্রিস মেমোরিয়াল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, ছাতিয়ানতলা কেইআই সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, দোগাছিয়া আহসাননগর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন,…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর পোস্ট অফিসে এক সপ্তাহ যাবত নেই ১০ টাকার রেভিনিউ স্ট্যাম্প। যে কারণে স্থবির হয়ে পরেছে সরকারি বেসরকারি অফিস ও এনজিও’র কার্যক্রম। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব আর চরম ভোগান্তিতে পড়েছেন সর্বসাধারণ। গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, পদক্ষেপ, পল্লী সঞ্চয় ব্যাংকসহ উপজেলা জুড়ে ৩০টির বেশি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রম চলে, প্রতিটি গ্রাহকের টাকা গ্রহণে রেভিনিউ প্রয়োজন হয়। কিন্তু চাহিদামত রেভিনিউ না পাওয়ার কারণে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন গ্রাহকরা। খোঁজ নিয়ে জানা যায়, কোটচাঁদপুর উপজেলায় প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকার রেভিনিউ স্ট্যাম্পের চাহিদার বিপরীতে গত মাসে সর্বশেষ দেয়া হয়েছে মাত্র ৪০ হাজার টাকার স্ট্যাম্প। যে কারণে…

Read More